ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

প্রেরণা যুব চক্রের শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ০৪:৪৩ এএম

প্রেরণা যুব চক্রের শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ
 আয়োজন হোক নিডি মানুষের উপকারে, বিতরণ হোক লোক- চক্ষুর আড়ালে- এই লক্ষ্যকে সামনে রেখে এম এ ছালাম গ্রুপ অব ট্রাস্টের  ব্যবস্থাপনায়  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও শারিরীক প্রতিবন্ধীদের  মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মানবিক এই কাজের আয়োজক সিলেট বিয়ানীবাজার উপজেলায় মুক্তবুদ্ধি চর্চা শ্লোগাণে কাজ করা সামাজিক সংগঠন- প্রেরণা যুব চক্র। সামাজিক ও মানবিক ধারাবাহিক  কাজের অংশ হিসাবে ১৫ জানুয়ারী রবিবার দুপুর ২টায় এক অনাড়ম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে  বিয়ানীবাজার নয়াগ্রামস্থ মরহুম এম এ ছালামের নিজ বাসায় নিডি মানুষদের হাতে ভালোবাসার এই উপহার প্রদান করা হয়। প্রেরণা যুব চক্রের সাংগঠনিক সম্পাদক সাব্বির সাহাজাদার সঞ্চালনায়  সভাপতি ফয়জুল আলম সিমালের সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক। বিশেষ অতিথি  ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য খছরুল হক খছরু,পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিল সাইফুল ইসলাম ও এম এ ছালামের বড় জামাতা আতিকুর রহমান। প্রধান অতিথি মেয়র ফারুকুল হক  প্রেরণা যুব চক্র ও এম এ সালাম গ্রুপ এন্ড ট্রাস্ট এর ভূয়সী প্রসংশা করে বলেন, সামাজিক অনুপ্রেরণা ও মানবিক কাজে সংগঠন দুটি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করছে। তাদের কাজগুলো প্রকৃত অর্থে সুবিধা বঞ্চিতদের কল্যাণে এবং লোকচক্ষুর আড়ালে ধারাবাহিকভাবে করা হয়-যা অন্যান্য সংগঠনের জন্য  অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। মেয়র এধরণের মানবিক কাজ অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়ে বলেন, সুবিধা বঞ্চিতদের সহযোগিতা করতে গিয়ে তাদেরকে কোনভাবে যেন অমর্যাদা করা না হয়, সেদিকে  সকলের খেয়াল রাখা অত্যন্ত জরুরী। তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হয়ে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হবে। বিশেষ অতিথি সিলেট জেলা পরিষদ সদস্য খছরুল হক খছরু বলেন, প্রকৃত নিডি মানুষদের হাতে সেবা সামগ্রী হস্তান্তরের প্রক্রিয়াটি অনুকরণীয়। এই ধরণের উদ্যোগ যত বেশী করে পরিচালিত হবে ততো বেশী  সমাজে কল্যাণ সাধিত হবে। এ সময় অতিথিরা প্রেরণার প্রতিষ্ঠাতা ও এম এ সালাম গ্রুপ এন্ড ট্রাস্ট এর পরিচালক বিশিষ্ট ক্রীড়া সংগঠক যুক্তরাজ্য  প্রবাসী  ফখরুল ইসলামের উদ্যোগের প্রসংশা  করে বলেন, এই কাজগুলো অসহায় ও প্রকৃত নিডি মানুষদের মুখে হাসি ফুটিয়েছে। প্রেরণা যুবচক্রের সভাপতি ফয়জুল আলম সিমাল সকলে সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতায় অতীতের মতো আজকের সেবামূলক কাজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি আগামী দিনের মানবিক ও প্রেরণামূলক কাজে অতিথিবৃন্দ সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। লন্ডনে  EXPLORE BEANIBAZAR প্রদর্শিত হবে ২২ জানুয়ারি https://www.youtube.com/watch?v=YI1aV4WovUY&t=3s