ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আশিক মোহাম্মদের ইন্তেকাল

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ১১:৩১ পিএম

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আশিক মোহাম্মদের ইন্তেকাল
লন্ডনে চিরনিদ্রায় শায়িত হয়েছেন দৈনিক সিলেটের ডাক-এর সাবেক সাব এডিটর, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আশিক মোহাম্মদ। শনিবার স্থানীয় সময় বাদ জোহর পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে নামাজে জানাজা শেষে ফরেষ্টগেইট কবরস্থানে তাঁকে শেষ শয্যায় শায়িত করা হয়। ১৩ জানুয়ারি শুক্রবার লন্ডন সময় ভোর ৪ টায় (বাংলাদেশ সময় সকাল ১০টায়) পূর্ব লন্ডনের বেথনাল গ্রীণ এলাকার হ্যাকনি রোডস্থ বাসায় ইন্তেকাল করেন আশিক মোহাম্মদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ বছর বয়সী একমাত্র পুত্র, মা ও ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে প্রবাসে ও দেশে অবস্থানরত তার সাবেক সহকর্মী, শুভাকাঙ্খী, বন্ধু-বান্ধব ও স্বজনরা শোকবিহ্বল হয়ে পড়েন। যুক্তরাজ্যে আসার পর আশিক মোহাম্মদ প্রাচীন পত্রিকা সাপ্তাহিক জনমত-এও কিছু দিন কাজ করেন। পরবর্তীতে রেস্টুরেন্ট ব্যাবসায় জড়িত হন। এই ব্যবসার সুবাদে যুক্তরাজ্যের বিভিন্ন শহরেই কেটেছে তার প্রবাস জীবনের বেশিরভাগ সময়। সংসার জীবন শুরু করার পর গত কয়েক বছর আগে স্ত্রী ও একমাত্র ছেলে ৪ বছরের ফারাজকে নিয়ে লন্ডনে স্থায়ী হয়েছিলেন। শেষবারের মত চোখের দেখা দেখতে মাস দুয়েক আগে দেশ থেকে তার আম্মা ও এক ছোট ভাইকে আনার চেষ্টাও করেছিলেন তিনি। কিন্তু ভিসা না পাওয়ায় মা ছেলের দেখা আর হয়নি। আশিকের দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক মাহবুব রহমান জানান, গত কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন আশিক। লড়ছিলেন স্পাইন (মেরুদন্ড) ক্যান্সারের সাথে। পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে প্রায় ৭/৮ মাস একটানা ভর্তি ছিলেন। অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরে উজ্জীবিত আশিক তার মাকে নিয়ে সৌদিআরবে উমরাহ করার পরিকল্পনা করছিলেন। ফের অসুস্থ হয়ে পড়লে আবারও সম্প্রতি কয়েক সপ্তাহের জন্য তাকে যেতে হয়েছিল হাসপাতালে। কিন্তু এবার লড়াইয়ে হারতে থাকেন তিনি। জীবনের শেষ সময়টা স্বজন পরিজনদের সাথে পারিবারিক পরিবেশে কাটানোর জন্য সপ্তাহ কয়েক আগে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। ১৩ জানুয়ারি শুক্রবার ভোর ৪টায় তিনি পাড়ি জমান অন্যলোকে। আশিক মোহাম্মদ ১৯৮৬ সালে সাপ্তাহিক সিলেট বাণীতে কাজ করার মধ্য দিয়ে সাংবাদিক হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি তার নিজ এলাকা লালাবাজার এলাকার সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রেরণ করতেন। এক পর্যায়ে সাপ্তাহিক সিলেট বাণী দৈনিকে রূপান্তর হলে সেখানে কিছুদিন কাজ করার পর নব্বই সালের দিকে তিনি সিলেটের বহুল প্রচারিত দৈনিক সিলেটের ডাক-এ যোগ দেন। এ পত্রিকায় দীর্ঘ কর্মজীবনে তিনি মূলত কারেন্ট ইভেন্ট কাভার করতেন। যে কারণে রাজনীতিবিদ-প্রশাসনিক কর্মকর্তাদের ছিল তার গভীর সখ্যতা। তিনি ছিলেন সিলেট প্রেসক্লাবেরও সদস্য। ১৯৯৮ সালে তিনি বিলেতে পাড়ি জমান। তিনি ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য। লন্ডনের সাংবাদিক মহলে অগ্রজ সাংবাদিক হিসাবেই তার খ্যাতি ছিল। তার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।