ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

উত্তর কুমারশাইল জামে মসজিদে কমলা-মাল্টার বাগান

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ০৬:১৯ পিএম

উত্তর কুমারশাইল জামে মসজিদে কমলা-মাল্টার বাগান
অন্ধকারে আলো শ্লোগাণ নিয়ে  কাজ করা শিক্ষা, লেখক ও সামাজিক অনুপ্রেরণাবান্ধব   চ্যারিটি প্রতিষ্ঠান  সমছুল-করিমা ফাউন্ডেশনের  উদ্যোগে বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর কুমারশাইল জামে মসজিদে ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়েছে। সবুজে হাসি  সবুজে বাঁচি-  শিরোনামে  অস্বচ্ছল পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ   প্রকল্পের অংশ হিসাবে  উপজেলার  এই মসজিদে কমলা, মাল্টা ও ঔষধি গাছের সমন্ধিত  বাগান করে দেয়া হয় । যুক্তরাজ্যবাসী সিলেট বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামের  মরহুম আব্দুল তাহিদ এর  সন্তানদের  অর্থায়নে  ৮ ডিসেম্বর বৃহস্পতিবার  সকালে  আড়ম্বরহীনভাবে  মসজিদ প্রাঙ্গণে চারা লাগিয়ে প্রজেক্টটির  উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল উন্নয়ন ফেডারেশন মৌলভীবাজার জেলা সভাপতি মো: আব্দুল কুদ্দুস। উত্তর কুমারশাইল জামে মসজিদ  কমিটির সহ সভাপতি  মো: হাবিব আলীর সভাপতিত্বে ও নাজমুল কায়সারের সঞ্চালনায়  অতিথি হিসাবে  উপস্থিত  ছিলেন ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উদ্দিন,উত্তর কুমারশাইল জামে মসজিদের সভাপতি ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল খালিক। অতিথিবৃন্দ সবুজে হাসি  সবুজে বাঁচি প্রকল্পের মাধ্যমে মসজিদে ফলদ ও ঔষধি বাগাণ করে দেওয়ায় সমছুল-করিমা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- সীমান্তবর্তি  এই অঞ্চলের  কোন শিক্ষা প্রতিষ্ঠানে  এধরণের  পরিকল্পিত কমলা ও মাল্টার সমন্বিত বাগাণ  এটিই প্রথম। রোপণ করা উন্নতমানের গ্রাফটিং চারা থেকে ফলন দ্রুত পাওয়া যাবে। এবং এর মাধ্যমে মসজিদের জন্য ধারাবাহিক আয়ের একটি ক্ষেত্রও তৈরী হলো। অতিথিবৃন্দ বলেন, এধরণের উদ্যোগ বেশী করে শিক্ষা প্রতিষ্ঠানে নেয়া হলে সমাজে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বারোমাসি  ফলদ ও ঔষধি বাগাণ করতে তরুণরা উদ্ধুদ্ধ হবেন। ‘সবুজে হাসি সবুজে বাঁচি’ প্রজেক্টের কো-অর্ডিনেটর  সাংবাদিক মো: ইবাদুর রহমান জাকির মসজিদ কর্তৃপক্ষ,অতিথিবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেছে, সকলের সহযোগিতায় বাগাণে বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। ফাউন্ডেশন মসজিদ কর্তৃপক্ষের মাধ্যমে  গাছগুলোর সার্বিক পরিচর্যা ও মনিটরিং করা হবে, যাতে গাছগুলো  নষ্ট না হয় এবং  দ্রুত ফলন উপযোগি হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, আব্দুস সত্তার, আখদ্দছ আলী, সমছুল হক, আব্দুর কুদ্দুস, আব্দুর রহিম শুক্কুর,আব্দুল কাইয়ুম ,আব্দুল জলিল, ফখর উদ্দিন, মুসলিম খান,আলী হোসেন, আব্দুর রব। প্রসঙ্গত  অন্ধকারে আলো- শ্লোগাণ নিয়ে  ২০০৪ সাল থেকে  সমছুল-করিমা ফাউন্ডেশন বিভিন্ন  মানবিক , শিক্ষা- শিক্ষক সম্পর্কিত এবং  সমাজসেবামূলক  ধারাবাহিক  নিজস্ব প্রকল্পের মাধ্যমে কাজ করছে। ফাউন্ডেশনের  প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- প্রতিশ্রুতিশীল লেখকদের বই প্রকাশ, ‘সবুজে হাসি  সবুজে বাঁচি’- প্রকল্পের মাধ্যমে  অস্বচ্ছল পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলদ ও ঔষধি বৃক্ষ রোপন,  সৃজনশীল প্রকল্প- ’সৃষ্টি ঘর’ এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রবীন অসহায়দের জন্য –’প্রশান্তির হাসি,’ ‘মানবিক স্বজন’ এর   আওতায়  নিভৃতে  বঞ্চিত ও দুস্থ মানুষের  ঘরে খাবার সামগ্রী বিতরণ  এবং  পবিত্র রমজান মাসে সুবিধা বঞ্চিত ও নিন্মবিত্ত  পরিবারের জন্য ‘হাসি মুখে ইফতার’ এবং  কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘আমার স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে তৃণমূলে  কাজ করছে। মূলত সবগুলো কাজে সাধ্যমতো ফাউন্ডেশন এর একটা সমাজবান্ধব আদর্শিক চিন্তা- চেতনা ও অনুপ্রেরণার স্ফোরণের প্রত্যয় থাকে। https://www.youtube.com/watch?v=36SkSDi0Eo8