ঢাকা ২৩ মাঘ ১৪৩২, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৩ মাঘ ১৪৩২, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন

নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুল, ফল ও ঔষধি বৃক্ষরোপণ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ১১:০৫ পিএম

নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুল, ফল ও ঔষধি বৃক্ষরোপণ
অন্ধকারে আলো শ্লোগাণ নিয়ে  কাজ করা শিক্ষা, লেখক ও সামাজিক অনুপ্রেরণাবান্ধব   চ্যারিটি প্রতিষ্ঠান  সমছুল-করিমা ফাউন্ডেশনের  উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী অঞ্চল নওয়াগ্রাম  প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুল, ফল  ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়েছে। সবুজে হাসি  সবুজে বাঁচি-  শিরোনামে  অস্বচ্ছল পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলদ ও ঔষধি বৃক্ষরোপণ  প্রকল্পের অংশ হিসাবে   উপজেলার  এই  বিদ্যাপীঠে  বৃক্ষরোপণ করা হয়। ৯ নভেম্বর বুধবার সকালে  আড়ম্বরহীনভাবে  স্কুল প্রাঙ্গণে ‘সবুজে হাসি সবুজে বাঁচি’ র ফুল, ফল ও ঔষধি চারা লাগিয়ে উদ্বোধন করা হয়। নওয়াগ্রাম  প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো: আলতাফ হোসেন দলুর সভাপতিত্বে স্কুলের সহকারী শিক্ষিকা জাকিয়া সুলতানার সঞ্চালনায়   উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন পরগনাই দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত আরবী প্রভাষক মাওলানা আব্দুল মতিন। বিশেষ অতিথি  ছিলেন সারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের   প্রধান শিক্ষক  ইসলাম  উদ্দিন, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান হাসনু । প্রধান অতিথি অবসরপ্রাপ্ত  প্রভাষক মাওলানা আব্দুল মতিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সৃজনশীল কাজের চর্চা খুবই প্রয়োজন। বিশেষ করে কোমলমতি শিশুদের মনোজগতে সৃজনশীলকাজ মানষিক উৎকর্ষতা বিকাশে বড় ভূমিকা রাখে। এই শিক্ষা প্রতিষ্ঠানে ফুল ও ফলের বাগাণ করে দেয়া হয়েছে।  এতে করে শিক্ষক ও শিক্ষার্থীরা সৌন্দর্য উপভোগ সহ  নিজ ক্যাম্পাসে উৎপাদিত  ফলমূল খাওয়ার আনন্দ এবং কিছুটা হলেও পুষ্টি পূরণের সুযোগ পাবেন। তিনি সমছুল-করিমা ফাউন্ডেশন কে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিষ্ঠানটি গতানুগতিকভাবে চলা বৃক্ষরোপণ কর্মসূচীর মতো নয়। প্রকল্পের কাজটি বিজ্ঞানভিত্তিক, গাছ নির্বাচন, রোপণ ও পরিচর্চার বিষয়টি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে করা হয়। এটি আরও বেশী করে শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানে ছড়িয়ে দেবার অনুরোধ করে তিনি বলেন, আমার বিশ্বাস   ‘সবুজে হাসি সবুজে বাঁচি‘র  ফুল ও ফলের বাগাণ পরিচর্চার দিকগুলো শিক্ষার্থীদের মনে দাগ কাটবে এবং তাদের ভবিষ্যত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ অতিথি সারপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের   প্রধান শিক্ষক  ইসলাম  উদ্দিন বলেন, সমছুল-করিমা ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক স্কুলে  ফুল,ফল  ও ঔষধি গাছের সমন্বিত বাগান থেকে সরাসরি শিক্ষার্থীরা উপকৃত হবেন। বাগাণ চর্চার মাধ্যমে সৃজনশীল কাজে উদ্বুদ্ধ হবে এবং  বিদ্যালয়ে লাগানো গাছ থেকে ফল খাবার সুযোগ পাবে। বিশেষ অতিথি তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুজ্জামান হাসনু  আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটি একটি বিজ্ঞানভিত্তিক সামাজিক সেবামূলক অনুকরণীয়  উদ্যোগ। প্রকল্পের মাধ্যমে  স্কুলে  ফুল ও ফলদগাছ রোপণে  বারমাস ফল -ফসলের চিন্তাকে প্রাধান্য দেয়া হয়েছে। যাতে করে সকল ঋতুতে কোন না কোন ফল শিক্ষার্থীরা খেতে পারেন। এবং স্বাভাবিকভাবেই এই সুবিধা পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মনজগতে একরকম পজিটিভ কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি। নওয়াগ্রাম প্রগতি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো: আলতাফ হোসেন দলু চ্যারিটি প্রতিষ্ঠান সমছুল-করিমা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, ভালো জাতের  গ্রাফটিং ফল ও ঔষধি গাছের চারা এবং বিভিন্ন জাতের ফুলের গাছ প্রতিষ্ঠানে নিজ খরচে লাগিয়ে দেয়া হয়েছে। সমন্বিতভাবে গাছগুলোর সার্বিক পরিচর্যা ও মনিটরিং করা হবে, যাতে গাছগুলো  নষ্ট না হয় এবং  দ্রুত ফলন উপযোগি হয়। সবুজে হাসি  সবুজে বাঁচি-  প্রজেক্টের কো-অর্ডিনেটর  সাংবাদিক মো: ইবাদুর রহমান জাকির স্কুল কর্তৃপক্ষ,অতিথিবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সহযোগিতায় বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। স্কুল কর্তৃপক্ষের  সাথে  আমরা তিনটি ধাপে এর পরিচর্চায়  বৃক্ষগুলো  দ্রুত ফলনশীল হবে বলে আমরা আশাবাদি  এবং একই সাথে আমাদের  প্রচেষ্টাও সফল হবে বলে মনে করি । এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: আব্দুল মতিন, সমাজকর্মী আবুল কালাম আজাদ,স্কুলের সহকারী শিক্ষিকা শিরিন আক্তার, মুজাক্কির হোসেন বাবর, মো: গিয়াস উদ্দিন প্রমুখ। প্রসঙ্গত  অন্ধকারে আলো শ্লোগাণ নিয়ে  ২০০৪ সাল থেকে  সমছুল-করিমা ফাউন্ডেশন  বিভিন্ন  মানবিক , শিক্ষা- শিক্ষক সম্পর্কিত এবং  সমাজসেবামূলক  ধারাবাহিক  নিজস্ব প্রকল্পের মাধ্যমে কাজ করছে। ‘মানবিক স্বজন’ এর   আওতায়  নিভৃতে  বঞ্চিত ও দুস্থ মানুষের  ঘরে খাবার সামগ্রী বিতরণ।  ‘সবুজে হাসি  সবুজে বাঁচি’ প্রকল্পের মাধ্যমে  অস্বচ্ছল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুল, ফল ও ঔষধি বৃক্ষ রোপণ, মৌলিক ও সৃজনশীল প্রকল্প- ’সৃষ্টি ঘর’ এর আওতায় প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  এবং প্রতিশ্রুতিশীল লেখকদের বই প্রকাশ, পবিত্র রমজান মাসে নিন্মবিত্ত  পরিবারের জন্য ‘হাসি মুখে ইফতার’, প্রবীন অসহায়দের জন্য –'প্রশান্তির হাসি’,  কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য  ‘আমার স্বপ্ন’  প্রকল্পের মাধ্যমে তৃণমূলে  কাজ করে আসছে ।