ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২২, ০৯:৫০ পিএম

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা
জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ও প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে মঙ্গলবার বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ও প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাতীয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ও প্রশিক্ষণ কেন্দ্রের গাইনোকোলজিকেল ক্যান্সার চিকিৎসক ও পাবলিক হেলথ বিশেষজ্ঞ কল্পোস্কোপিস্ট ডাঃ সাদিয়া মাহবুবা রিপা আগত রোগীদের বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং ও প্রশিক্ষণ সেবা প্রদান করেন। সারাদিন ব্যাপী পরিচালিত এই সেবা কার্যক্রমে প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান’র সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত উক্ত সেবা কার্যক্রমে আগত রোগী ও শুভানুধ্যায়ী হাসপাতাল কর্তৃক এই ধরনের সেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য যে, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে এখন থেকে নিয়মিতভাবে রোগীরা অগ্রিম রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং সেবা গ্রহণ করতে পারবেন।