ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক '৭ই মার্চ' পালিত হয়েছে

প্রকাশিত: ০৮ মার্চ ২০২২, ০৮:৩৮ পিএম

গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক '৭ই মার্চ'  পালিত হয়েছে
গোলাপগঞ্জে (সিলেট) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। সকাল ৯ টায় প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ, গোলাপগঞ্জ পৌরসভা, গোলাপগঞ্জ মডেল থানা, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ কমান্ড, গোলাপগঞ্জ জোনাল অফিস, গোলাপগঞ্জ প্রেসক্লাব, উপজেলা সহকারী শিক্ষক সমিতি সহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করেন । পরে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আহাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিদা সুলতানা, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনর রশীদ চৌধুরী, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুনাইদ কবির, গোলাপগঞ্জ পল্লি বিদ্যুতের ডিজিএম গোপাল চন্দ্র শিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সদস্য আবুল কাশেম সেবুল, কামাল উদ্দিন, ফরিদ উদ্দিন ইরান জাফরান জামিল, আজমল হোসেন মনি, উপজেলা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সভাপতি মনজিল আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন। এছাড়াও গীতিনাট্য মহানায়ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন, সকল সরকার ভবন সমূহে ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী ৭ই মার্চের ভাষণ প্রচার ও ভিডিও প্রদর্শনী করা হয়।