ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, সাধারণ সম্পাদক লেখকসহ আহত ১৩

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২২, ০৭:৪৮ পিএম

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, সাধারণ সম্পাদক লেখকসহ আহত ১৩
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সামনে বসাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদদীন হল ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢাবির আহতরা হলেন জুবায়ের (২২), মাহবুব (২২), শিমুল (২১), গালিব (২২),জহির (২২), জহিরুল ইসলাম অমি (২২), অপু (২৪)। ঢাকা কলেজের আহতরা হলেন হিরু (২৫), রুমন (২৬), সালমান (২৪), সালমান-২ (২৩), আল-আমিন (২০), আবু নোমান (২৭)। ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা সামাদ আজাদ জুলফিকার ও বাপ্পি হালদারের নেতৃত্বে কবি জসিম উদদীন হলের নেতাকর্মীদের ওপর হামলা চালান। পরে জসিম উদদীন হলের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বাধে। এসময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সংঘর্ষের মীমাংসা করতে মঞ্চ থেকে নেমে আসেন। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে লেখক ভট্টাচার্যও আহত হন। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তার গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগে সাহায্য করেন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে পুনরায় মঞ্চে আসেন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রলীগের সাউথ হলের ছাত্রলীগকর্মী নীরব মাতুব্বর বলেন, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা সবার আগে অপরাজেয় বাংলার সামনে অবস্থান করে। পেছন থেকে ঢাবির জসীম উদদীন হল ছাত্রলীগের কর্মীরা হঠাৎ আমাদের ওপর ইটপাটকেল ও বাঁশ নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হন। বেশিরভাগ কর্মী মাথায় আঘাত পেয়েছেন।কয়েকজনের দাঁতও পড়ে গেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আরও অনেকে আহত হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম বলেন, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদদীন হল ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত বেশ কয়েকজন ঢাকা মেডিকেলে এসেছেন। বিস্তারিত পরে জানানো হবে। সূত্র: জাগো নিউজ