ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

'শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তর হচ্ছে'--- আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০৫:৫০ পিএম

'শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তর হচ্ছে'--- আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে আবদুল মোমেন এমপি বলেছেন, 'সকল প্রতিকুলতাকে মোকাবেলা করে বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়বো এই হোক আমাদের অঙ্গীকার।' পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নত দেশে রূপান্তর হতে যাচ্ছে । দেশের এই উন্নতি ও অগ্রগতির সাথে তাল মিলিয়ে আমাদের নতুন প্রজন্মকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে হবে। এই দক্ষ জনসম্পদ গড়ে তুলতে স্কাউট আন্দোলন বড় ভূমিকা রাখতে পারে । বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার লক্ষনাবন্দে সিলেট আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম আঞ্চলিক স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্পের মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। তিনি বলেন, স্কাউট আন্দোলন সর্বত্র সফলতার স্বাক্ষর রাখে ও ভাতৃত্বের বন্ধন দৃঢ করে । স্কাউটরা দেশের মানুষের সেবা প্রদান করে থাকে । দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। তরুণদের স্কাউটে অংশ গ্রহণ করা খুবই প্রয়োজন । আমরা সকল প্রতিকুলতাকে মোকাবেলা করে বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়বো এই হোক আমাদের অঙ্গীকার। প্রধান স্কাউটস ব্যক্তিত্বের বক্তব্যে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের পৃষ্ঠপোষক, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যেকোনো দুর্যোগ-দুর্ঘটনায় স্কাউটসরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে স্কাউটরা সফল ভাবে অংশগ্রহণ করে থাকে। তিনি স্কাউটদের উদ্দেশ্য করে আরো বলেন, বঙ্গবন্ধুর ক্ষদা দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ে তুলতে স্কাউটরা ভূমিকা রাখতে হবে। এই ক্যাম্প থেকে যা শিখেছো তা তোমাদের জীবনের চলার ক্ষেত্রে কাজে লাগাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট অঞ্চল স্কাউটসের সহ - সভাপতি, ক্যাম্পের সাংগঠনিক কমিটির আহ্বায়ক মনজুর সাফি চৌধুরী এলিম। আঞ্চলিক উপকমিশনার (স্পেশাল ইভেন্টস) প্রমথ সরকার এলটি এর পরিচালনায় ও সিলেট অঞ্চল স্কাউটসের কমিশনার মুবিন আহমদ জায়গীরদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন -গোলাপগঞ্জ উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন - সিলেট অঞ্চল স্কাউটসের সম্পাদক মহিউল ইসলাম মুমিত,আবাসন ব্যাবস্থাপনা উপ-কমিটির আহবায়ক ডা. মোহাম্মদ সিরাজুল ইসলাম এলটি, আঞ্চলিক উপকমিশনার( সমাজ উন্নয়ন) মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, ক্যাম্প মিডিয়া কমিটির আহ্বায়ক হিফজুর রহমান খান , সদস্য সচিব,গোলাপগঞ্জ উপজেলা স্কাউটসের সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক ফারহান মাসউদ আফছর প্রমুখ। উল্লেখ্য ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের চৌধুরী বাজারে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৫দিন ব্যাপি এই ক্যাম্প অনুষ্ঠিত হয় । এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯১টি দলের মাধ্যমে শিক্ষক সহ মোট ৯২০ জন অংশ গ্রহণ করেছিলেন ।