ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

'আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষাখাতে যে উন্নয়ন হয়েছে তা নজিরবিহীন'

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:৫০ পিএম

'আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষাখাতে যে উন্নয়ন হয়েছে তা নজিরবিহীন'
নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বাঙ্গালী হিসেবে আমাদের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে আমাদের স্বাধীনতা পূর্ববর্তী মহান মুক্তিযুদ্ধ। তবে বাংলা ভাষা পুনরুদ্ধারে মাধ্যমে আমাদের আন্দেলনের শুরু হয়। পরবর্তীতে মুক্তিযুদ্ধ। আর সেই মহাযুদ্ধের মহানায়ক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার নেতৃত্বে ৩০লক্ষ শহীদ ও ২লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা যেনো ম্লান হয়ে না যায় সেদিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামীলীগ সরকারের আমলে বিশেষ করে শিক্ষাখাতে যে উন্নয়ন সাধিত হয়েছে তা বিশ্বে নজিরবিহীন। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এ দেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে, এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে হলে সরকারের পাশাপাশি দেশের প্রত্যেক নাগরিককে এক সাথে কাজ করে যেতে হবে। তিনি বলেন, আমি আপনাদেরই কর্মী, আপনারাই আমাকে সৃষ্টি করেছেন। আপনাদের সহযোগীতাকে কাজে লাগিয়ে আমি এ উপজেলাকে সর্বোচ্চ প্রচেষ্টায় উন্নয়ন করার চেষ্টা করেছি। মঙ্গলবার সকালে গোলাপগঞ্জের ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজে নবনির্মিত একাডেমিক ভবন ও শহীদ মিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এ কথাগুলো বলেন। বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মাছুম চৌধুরীর সভাপতিত্বে, শিক্ষক তাহের উদ্দিন ও জহির উদ্দিনের যৌথ সঞ্চালনায় এবং বিদ্যালয়ের ছাত্র সুলতান মাহমুদ মারজানের পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সুনীল চন্দ্র দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির, বিশিষ্ট পরিসংখ্যানবিদ ড. ছাদিকুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী ফয়জুল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, শহিদুর রহমান চৌধুরী জাবেদ, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শামিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলু, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রশিদ আহমদ, গভর্নিং বডির সদস্য হেলাল উদ্দিন হেলু, ইউসুফ আলী মাস্টার,নাজিম উদ্দিন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিকেল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিল্পী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।