ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

স্কাউট আন্দোলনের মাধ্যমে যুব সমাজের মধ্যে আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি করতে হবে মন্ত্রী- এম এ মান্নান এমপি

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০৫:১০ পিএম

স্কাউট আন্দোলনের মাধ্যমে যুব সমাজের মধ্যে আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি করতে হবে মন্ত্রী- এম এ মান্নান এমপি
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন,স্কাউট আন্দোলনের মাধ্যমে যুব সমাজের মধ্যে আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি করতে হবে।বর্তমান প্রজন্ম আমাদের স্বাধীনতার ফসল।আমাদের আত্ম পরিচয় ভুলে গেলে চলবেনা।ইতিহাস থেকে শিখতে হবে।উদার সমাজ গঠনে সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন। দেশে এখন যোগ্য নেতৃত্ব রয়েছে ।তিনি গোলাপগঞ্জে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চল আয়োজিত প্রথম ফ্রেন্ডশিপ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরুক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, রক্তে কেনা লাল সবুজের আমাদের এই বাংলার মাটিতে যারা অন্যের উপাসনালয়ে আক্রমন করে, প্রতিহিংসা পরায়ন মনোভাব নিয়ে সমাজকে ধ্বংসের পায়তারা করে- আমি তাদের ধিক্ষার জানাই,  অত্যন্ত লজ্জাবোধ মনেকরি। ২৭ ডিসেম্বর  সোমবার বিকেলে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর ডঃ রমা বিজয় সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ স্কাউটস,সিলেট অঞ্চলের উপ-কমিশনার (স্পেশাল ইভেন্ট) প্রমথ সরকার এএলটির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্বের বক্তব্যে বাংলাদেশ স্কাউটস এর সভাপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ বলেছেন স্কাউটদের চিন্তা কথা ও কাজে নির্মল হতে হবে। ফ্রেন্ডশিপ ক্যাম্প এর মাধ্যমে নতুন নতুন বন্ধু করতে হবে এই বন্ধুত্বের বন্ধনে আগামীতে দেশকে উন্নয়নের অভিযাত্রায় এগিয়ে নিয়ে যেতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (উন্নয়ন) ও সাবেক অতিরিক্ত সচিব আখতারুজ্জামান খান কবির,বিশেষ অতিথির বক্তব্য সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) জাকারিয়া। এছাড়াও  বক্তব্য রাখেন প্রথম আঞ্চলিক ফ্রেন্ডশিপ ক্যাম্পের সাংগঠনিক কমিটির আহ্বায়ক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, স্বাগত বক্তব্য রাখেন সমাবেশ প্রধান ও বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ জায়গীরদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সহ-সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ দাস,গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক মহিউল ইসলাম মুমিত, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিক আহমদ, সহ সমাবেশ পরিচালনা ও সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, জেলা সিনিয়র সাংবাদিক দিপু ছিদ্দিকী, ফয়ছল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ প্রমুখ। পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য সমাবেশ সিলেট অঞ্চলের ৫১ টি স্কাউট দল ও দেশের অন্যান্য অঞ্চল থেকে ৪০ টি দলসহ ৯১ টি দলের স্কাউট,স্বেচ্ছাসেবক, ককর্মকর্তাসহ প্রায় ১ হাজার অংশগ্রহণ করছেন।