ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

বিশিষ্ট শিক্ষানুরাগী মো: ফৈয়াজ খান ইন্তেকাল করেছেন

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ০৫:৫৫ পিএম

বিশিষ্ট শিক্ষানুরাগী মো: ফৈয়াজ খান ইন্তেকাল করেছেন
সিলেট বিয়ানীবাজার উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী মো: ফৈয়াজ খান ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন)। ২৪ ডিসেম্বর শুক্রবার সকাল ৭:৩০ মিনিটে নিজ বাড়িতে  শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকলে তার বয়স হয়েছিল ৮৮ বছর। এদিন( শুক্রবার) বাদ জুমা জলঢুপ কমলাবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে  জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। মরহুম মো: ফৈয়াজ খান এর বাড়ি লাউতা ইউনিয়নের জলঢুপ( কমলাবাড়ী)। তিনি বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস) সিলেট অঞ্চল সভাপতি ও সিলেট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খানের পিতা। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে , নাতি-নাতনি সহ অসংখ্য আত্নীয়,স্বজন ও শুভাকাংখি  রেখে গেছেন। অত্যন্ত সাদাসিদে জীবনে অভ্যস্থ মরহুম মো: ফৈয়াজ খান ব্যক্তিজীবনে একজন স্বজ্জন,পরোপকারী ছিলেন। নিজ অঞ্চলে  বিভিন্ন সামাজিক ও মানবিককাজে  তিনি ছিলেন একজন অত্যন্ত অনুপ্রেরণাদায়ী প্রবীন ব্যক্তিত্ব। এদিকে গুনী এই শিক্ষানুরাগী ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস)  সিলেট অঞ্চল সভাপতি ও  সিলেট সরকারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খানের পিতা ফৈয়াজ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে  বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি প্রধান পরিষদ, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিস)  সিলেট, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সিলেট, সিলেট মহানগর  মাধ্যমিক শিক্ষক সমিতি, বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, জলঢুপ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, জলঢুপ সরকারী প্রাথমিক বিদ্যালয়, জলঢুপ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ও সমছুল –করিমা ফাউন্ডেশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় মরহুমের পরকালীন শান্তি কামনা করে সকলের কাছে দোয়া কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।