ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

স্পেনের ট্রান্সপোর্ট মোবিলিটি ও আরবান এজেন্ডা বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশের রেলমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২১, ০৭:৫৮ পিএম

স্পেনের ট্রান্সপোর্ট মোবিলিটি ও আরবান এজেন্ডা বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশের রেলমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
স্পেনের ট্রান্সপোর্ট মোবিলিটি ও আরবান এজেন্ডা বিষয়ক মন্ত্রী রাকেল সানচেজ খিমেনেজের সাথে বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি’র এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। স্পেনের পাসেও দে লা কাসতেয়ানায় অবস্থিত ট্রান্সপোর্ট মোবিলিটি ও আরবান এজেন্ডা মন্ত্রণালয়ের সভাকক্ষে ৩০ নভেম্বর দুপুর ১.০০ টায় দুই মন্ত্রী প্রায় ১ ঘন্টা বৈঠক করেন। এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের নেতৃত্বে উপস্থিত ছিলেন রেলসচিব মোঃ সেলিম রেজা, স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোঃ মঞ্জুর-উল-আলম চৌধুরী। স্পেনের পক্ষে ট্রান্সপোর্ট মোবিলিটি ও আরবান এজেন্ডা বিষয়ক মন্ত্রী রাকেল সানচেজ খিমেনেজের নেতৃত্বে উপস্থিত ছিলেন মিনিস্টার’স কেবিনেটের ডাইরেক্টর রিকার্ডো মার ও ইন্টারন্যাশনাল কেবিনেটের ডেপুটি ডাইরেক্টর ডি বোরখা কোনদাদো। দুই দেশের মন্ত্রী পর্যায়ের এ ধরণের বৈঠক এই প্রথম অনুষ্ঠিত হওয়ায় বৈঠকের শুরুতেই স্পেনের মন্ত্রী বাংলাদেশের রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরার পাশাপাশি রেল সেক্টরে নেয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে স্পেনকে বিনিয়োগের আহ্বান জানান। জবাবে রাকেল সানচেজ বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির ভূয়ষী প্রশংসা করেন এবং বাংলাদেশের রেল সেক্টর সম্পর্কে আরও জানার আগ্রহ প্রকাশ করেন। নুরুল ইসলাম সুজন বাংলাদেশের রেল সেক্টর উন্নয়নে নেয়া মহাপরিকল্পনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। স্পেনের ট্রান্সপোর্ট মন্ত্রী রাকেল সানচেজ বাংলাদেশের রেল সেক্টরে সহযোগিতার বিষয়ে তাৎক্ষণিক আগ্রহ প্রকাশ করেন এবং এটি শুরু করার জন্য একটি এমওইউ সাক্ষরেরও প্রস্তাব করেন। বৈঠকে ঢাকা-পায়রা বন্দর পর্যন্ত ২৬৪ কিলোমিটার রেলপথ নির্মানে বিনিয়োগ, বেশকিছু ভবিষ্যত প্রকল্প, স্পেনের বিশেষায়িত বিনিয়োগ স্কীম (ফিয়েম লোন) সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এম পি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্পেনের রেলওয়ে এসোসিয়েশন (মাফেক্স) এর আমন্ত্রণে মাদ্রিদে অনুষ্টিতব্য রেললাইভ ২০২১ এক্সিবিশনে ৩০ নভেম্বর সকালে অংশগ্রহণ করেন। প্রতিনিধিদলে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভূবন চন্দ্র বিশ্বাস, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোঃ কামরুল আহসান, যুগ্মসচিব মোহাম্মদ আতিকুর রহমান, উপসচিব মোঃ নাজমুল হক এবং মন্ত্রীর এপিএস রাসেদ প্রধান এবং মাদ্রিদ থেকে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন। বিকালে মাদ্রিদ ফেয়ার গ্রাউন্ড (ইফেমাতে) বাংলাদেশের রেল সেক্টর নিয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশের রেল সেক্টর নিয়ে আগ্রহী কোম্পানিসমূহ অংশগ্রহণ করে।