ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

গোলাপগঞ্জ পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২১, ০৪:৪০ এএম

গোলাপগঞ্জ পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
গোলাপগঞ্জ (সিলেট) পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল ভোট গ্রহনের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ হয়েছে। শনিবার বিকেল পৌরশহরের একটি অভিজাত সেন্টারে এ কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে ভোটাররা দুপুরের পর থেকে কাউন্সিল সেন্টারে আসতে দেখা যায়। কোন রকম বিশ্ঙ্খলা ছাড়া ভোটাররা তাদের ভোট প্রদান করেন। পৌর বিএনপির আহবায়ক হাসান ইমাদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাউন্সিল হেলালুজ্জামান হেলাল ও আমিন উদ্দিন আহমদের পরিচালনায় আয়োজিত কাউন্সিল সম্মেলনে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা কয়েছ আহমদ, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হুসেন জীবন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক অনুষ্ঠানের উদ্বোধক কামরুল হুদা জায়গীরদার, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, জেলা আহবায়ক কমিটির সদস্য অধ্যাপিকা ছামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, মাহবুবুর রহমান চৌধুরী ফয়ছল, এড. এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গফুর, সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগ পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান প্রমুখ। বক্তারা বলেন, দেশে আজ গনতন্ত্র নাই বললেই চলে। গনতন্ত্রকে পূনরুদ্ধার করে গণতান্ত্রিক দেশ গড়তে হবে। তার জন্য প্রয়োজন আমাদের শক্তিশালী অবস্থান। তাই দেশের সব জায়গায় গড়ে তুলতে হবে বিএনপির শক্তিশালী সাগঠনিক কার্যক্রম। তারা বলেন দলের ক্রান্তিকালে সকল ধরনের দ্বিধাদ্বন্দ্ব ভূলে দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। কাউন্সিল নির্বাচনে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন, মশিকুর রহমান মহি, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল খালিক, সাধারণ সম্পাদকনির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল আম্বিয়া চৌধুরী জামিল ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ দুলাল আহমদ।