ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

শেখ হাসিনার কঠোর পদক্ষেপে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখতে পেরেছি- নাদেল

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২১, ০২:২৮ এএম

শেখ হাসিনার কঠোর পদক্ষেপে আমরা  সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখতে পেরেছি- নাদেল
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এক সংক্ষিপ্ত সফরে ২ নভেম্বর মঙ্গলবার লন্ডন এসে পৌঁছেছেন। সন্ধ্যা  সাতটায়  লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। এয়ারপোর্টে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি  ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম খান সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা  কয়েকশত সংগঠনের নেতা কর্মী ও শুভাকাংখিরা। এসময় তিনি ৫২বাংলাকে বলেন, বাংলাদেশে যখন হিন্দু ধর্মালম্বিদের বড় ধর্মীয় উৎসব সম্প্রীতির বন্ধনে চিরাচরিত নিয়মে চলছিল ঠিক তখনই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে একদল খুনি মানুষ মেতে ওঠেছিল। কুমিল্লায় পূজামণ্ডপে কথিত পবিত্র কুরআন অবমাননার ঘটনাটি ছিল দেশবিরোধী ও সাম্প্রদায়িকগোষ্ঠির একটি চক্রান্ত। স্বাধীন বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু, বাঙালি-অবাঙালি বিভাজন কোনোভাবেই কাম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পদক্ষেপে আমরা এই  অমানুষ ও দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখতে পেরেছি। পরে হিথ্রো বিমানবন্দরের নিকটস্থ একটি রেস্টুরেন্টে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও ডিনারের আয়োজন করা হয়। ছাত্রনেতা সৈয়দ তাহমিমুল হক এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন  মোয়াজ্জেম হোসেন চৌধুরী রিপন। সভায় বক্তব্য রাখেন সর্বজনাব আহাদ চৌধুরী বাবু, ফারুক আলী, সাবেক ভিপি খসরুজ্জামান খসরু, মকসুদ রহমান, আশরাফুল ইসলাম, ছাত্রনেতা খসরুজ্জামান খসরু, আনিসুজ্জামান আজাদ, সৈয়দ  মোস্তাক আহমেদ খোকন, সৈয়দ সাদেক, শায়েক আহমেদ, দীপঙ্কর তালুকদার, আবুল কালাম রাজু, আক্তার হসেন, আবুল লেইছ, স্বপন আহমেদ, ফখর উদ্দিন, রুবেল আহমেদ এবং জুয়েল আহমেদ। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা জলবায়ু সম্মেলনে যোগদান বর্তমান বিশ্বের জন্য ইতিবাচক ধারার সূচনা করবে । তিনি  বলেন, দেশনেত্রী শেখ হাসিনা তাকে যে দায়িত্ব দিয়েছেন- তা যেন তিনি সুচারুভাবে সম্পন্ন করতে পারেন সেজন্য তিনি সবাইকে দোয়া ও যার যার অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান। বক্তব্যে তিনি বৃহত্তর সিলেট অঞ্চলের বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সরকারকে  প্রবাসীবান্ধব সরকার উল্লেখ করে বলেন,সরকার প্রবাসীদের দেশে বিনিয়োগে সর্বাত্নক সহযোগিতা করছে। বিশেষ করে আইটি, প্রযুক্তি ও ইন্ড্রাষ্টিয়াল উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার নির্দেশনা দিয়েছেন। বিমানবন্দরে প্রবাসী হয়রানী রোধে সরকার নানা প্রদক্ষেপ নেওয়াতে বর্তমানে এর সুফল ভোগ করছেন প্রবাসীরা  উল্লেখ করে বলেন, প্রবাসী অধ্যষ্যিত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রিসেবা  আগের চেয়ে এখন অনেক বেশী উন্নত ও দিন দিন এর মান আরও বৃদ্ধি পাচ্ছে। শফিউল আলম চৌধুরী নাদেল প্রবাসীদের যে কোন সমস্যায় অতীতের মতো পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন,  মানুষের পাশে থেকে সেবা করার মতো মহতি ও আনন্দের কিছু হতে পারে না। রেস্টুরেন্টে রাতের খাবারের পর দীর্ঘ দিনের সহযোদ্ধা, সাবেক ছাত্রনেতা, ছাত্রলীগ থেকে মনোনীত জিএস অসুস্থ সৈয়দ তৌহিদ ফিতরাত হোসেন কে দেখতে তার বাসায় যান।  অসুস্থ সৈয়দ তৌহিদ ফিতরাত হোসেন শফিউল আলম চৌধুরী কে কাছে পেয়ে  আবেগ আপ্লুত হয়ে পড়েন। https://www.youtube.com/watch?v=0-ZWLYFNKNU