ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

২শ পরিবারে ঈদ উপহার পৌছে দিল বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে

প্রকাশিত: ১৩ মে ২০২১, ০৬:৪২ পিএম

২শ পরিবারে ঈদ উপহার পৌছে দিল বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে
[youtube]G0mv_YszM6Y[/youtube] যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে ঈদ উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রীয় বিতরণ করেছে। ১০মে, সোমবার, বেলা ২টায় পৌরসভাস্থ প্রেরণা যুবচক্রের স্থানীয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ২শত পরিবারে এই ঈদ উপহার তুলে দেয়া হয়। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিল বিয়ানীবাজার প্রেসক্লাব ও প্রেরণা যু্বচক্র। ঈদ উপহারটি নিডি মানুষদের প্রতি সম্মান জানিয়ে তালিকা অনুযায়ী প্রতিটি পরিবারের বাড়িতে নিজ উদ্যোগে পৌছে দেয়া হয়েছে। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের আইন বিষয়ক সম্পাদক মো: অজি উদ্দিনের সভাপতিত্বে ও প্রেরণা যুবচক্রের সাধারণ সম্পাদক সুয়েব আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান। প্রধান অতিথি করোনাকালীন সময়ে দুস্থদের সহায়তা করার জন্য বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সাথে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে বলেন, প্রবাসীরা তাদের সংকটময় সময়েও নিজ অঞ্চলের মানুষের পাশে দাড়াচ্ছেন, যা উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত বহন করে। অনাড়ম্বর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মো. নজরুল হোসেন, ৭১ এর শহীদ পরিবারের সন্তান মো: আলমগীর হোসেন রুনু, পৌর কাউন্সিলর মো: নাজিম উদ্দীন, প্রেরণা যুবচক্রের সভাপতি ফয়জুল আলম সিমাল,বিয়ানীবাজার জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি শুয়াইবুর রহমান স্বপন। অতিথিবৃন্দ প্রবাসীদের খাদ্য সহায়তায় মাধ্যমে নিডি মানুষের মুখে হাসি ফুটানোর মানবিক উদ্যোগের প্রসংশা করে বলেছেন, এই সহায়তা করোনাসময়ে কর্মহীনদের জন্য খুব প্রয়োজন। অতিথিবৃন্দ বৃহৎ জনগোষ্টির অন্তত ২শত পরিবারকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সহায়তার জন্য সকরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবিটিভির সিনিয়র রিপোর্টার আবু তাহের রাজু, জনতা টিভির সিইও এহসান করিম খোকন ও প্রতিবেদক আহমদ শাহেদ এবং ৫২বাংলাটিভির সিলেট পূর্বাঞ্চল প্রতিনিধি মো: ইবাদুর রহমান জাকির। বিতরণ অনুষ্ঠানের শুরুতে খাদ্য সহায়তাকারী সংগঠনের সকল সহ দেশে বিদেশের সকল মানুষের কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। প্রসঙ্গত যুক্তরাজ্যে বাংলাদেশী প্রবাসীদের প্রাচীনতম সামাজিক সংগঠন, সিলেট বিয়ানীবাজার প্রবাসীদের প্রতিষ্ঠিত বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে দীর্ঘ তিন যুগেরও বেশী সময় ধরে যুক্তরাজ্যে ও বাংলাদেশে নানাবিধ আর্থসামাজিক উন্নয়ন ও মানবিক কাজ করে আসছে। বিশেষ করে বাংলাদেশে নানা প্রাকৃতিক দুর্যোগ সময়ে সংগঠনটি অনুকরণীয় কাজ করে প্রসংশিত।