ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

বাংলাদেশসহ ৩৮ দেশের ওপর সৌদির ভ্রমণ নির্দেশনা

প্রকাশিত: ০৭ মে ২০২১, ০৪:৪০ এএম

বাংলাদেশসহ ৩৮ দেশের ওপর সৌদির ভ্রমণ নির্দেশনা
সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলেও কিছু দেশের ক্ষেত্রে বিধি-নিষেধ নির্ধারণ করে দেয়া হচ্ছে। সোমবার রাত ১টা থেকে আগামী ১৭ মে পর্যন্ত আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। সৌদিতে ভ্রমণের আগে অবশ্যই দেশটির অনুমোদন গ্রহণ করতে হবে। বাংলাদেশসহ বিশ্বের ৩৮টি দেশের ওপর ভ্রমণ নির্দেশিকা এবং দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলী সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে সৌদি আরব। ভ্রমণকারীদের অবশ্যই ডিসিআর মেডিকেল পরীক্ষার সার্টিফিকেট দেখাতে হবে। যেসব দেশের ওপর নতুন ভ্রমণ নির্দেশিকা জারি হয়েছে সেগুলো হলো-যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, মিসর, কুয়েত, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, মালয়েশিয়া, মরক্কো, স্পেন, ইরাক, ইথিওপিয়া, মালদ্বীপ, চীন, সুইজারল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, গ্রিস, জর্ডান, কেনিয়া, তুরস্ক, জার্মানি, বাহরাইন, লেবানন, নেদারল্যান্ডস, কাতার, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সুদান, নাইজেরিয়া, তিউনিসিয়া, ওমান এবং মারিতিয়াস। তিন ধরনের নাগরিকরা সৌদিতে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করে পুরো বিষয়টি পরিষ্কার করা হয়েছে। প্রথমত- যেসব দেশের নাগরিকরা ইতোমধ্যেই ভ্যাকসিনের দু'টি ডোজই গ্রহণ করেছেন অথবা যাদের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পর ১৪ দিন পার হয়েছে তারা সৌদিতে ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয়ত- ইতোমধ্যেই যারা করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন বা যাদের সুস্থ হয়ে ওঠার পর এখনও ৬ মাস পার হয়নি তারা সৌদিতে ভ্রমণ করতে পারবেন। তৃতীয়ত- যাদের বয়স ১৮ বছরের কম তারাও সৌদি সফরের অনুমতি পাবেন। তবে সৌদি আরবে পৌঁছানোর পর প্রত্যেককেই এক সপ্তাহের জন্য সেলফ আইসোলেশনে থাকতে হবে। একই সঙ্গে কোয়ারেন্টাইনের সময় পার হওয়ার পর পিসিআর টেস্টের ফলাফলও দেখাতে হবে। তবে আট বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে পিসিআর টেস্টের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।