ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

নেতা-কর্মীদের সাথে এডভোকেট আব্দুল মজিদ খানের সভা

প্রকাশিত: ০৫ মে ২০২১, ০৩:২৭ পিএম

নেতা-কর্মীদের সাথে এডভোকেট আব্দুল মজিদ খানের সভা
দীর্ঘ প্রায় একমাস চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানের কারনে এলাকার নেতা-কর্মীগনের সাথে দেখা সাক্ষাত না হওয়ার কারনে এমপি মজিদ খান নেতা-কর্মীদের সাথে এক সভার আয়োজন করেন। গতকাল ৪ মে মঙ্গলবার সকাল ১১টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে সাক্ষাত ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা'র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,হাসিনা আক্তার প্রমূখ। সংসদ সদস্য ও তার পরিবারের করোনা মুক্তি ও বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ করোনা সহ সকল সমস্যা থেকে মুক্ত থাকার জন্য ও রহমত কামনা করে দোয়া পরিচালনা করেন বানিয়াচং শাহী ঈদগা'র ইমাম মাওলানা ফজলুর রহমান। উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক তজিমুল হক চৌধুরী,সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল,নজরুল ইসলাম,আবুল হোসেন,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ইউপি চেয়ারম্যান এরশাদ আলী,ফজলুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোতাকিন বিশ্বাস , যুবলীগ নেতা শাহিবুর রহমান,স্বেচ্চাসেবকলীগ নেতা আশরাফ সোহেল,আশসাফ চৌধুরী বাবু,ছাত্রলীগের সাবেক নেতা এজেডএম উজ্জ্বল,রিপন চৌধুরী প্রমূখ। উপজেলা পরিষদের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল,মলয় কুমার দাশ,সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন,খাদ্য কর্মকর্তা খবির উদ্দিন,কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক,পরিসংখ্যান কর্মকর্তা দেলোয়ার হোসেন,পল্লী সঞ্চয় কর্মকর্তা সুদীপ কুমার দেব। উল্লেখ্য, হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান করোনা আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। গত ২৯ মার্চ করোনা পজিটিভ পরীক্ষার ফলাফলে সংসদ সদস্য‘র করোনা সনাক্ত হয়েছিলো। পরবর্তীতে তার স্ত্রী-সন্তান সহ পরিবারের আরও ৬ জনের করোনা সনাক্ত হয়। বর্তমানে সবাই করোনা মুক্ত হয়ে হবিগঞ্জের বাসায় সুস্থ হয়ে ফিরে এসেছেন।