ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

বিয়ানীবাজার থেকে অপহরনকৃত ছাত্রী ঠাকুরগাঁও থেকে উদ্ধার: গ্রেফতার ১

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২১, ০২:৫৯ এএম

বিয়ানীবাজার থেকে অপহরনকৃত ছাত্রী ঠাকুরগাঁও থেকে উদ্ধার: গ্রেফতার ১
বিয়ানীবাজার থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে ঠাকুরগাঁওয়ে। এসময় ঠাকুরগাঁও পীরগঞ্জ থানাধীন বাসন্ডি এলাকা থেকে জায়েদ আহমদ (২০) নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার থেকে দশম শ্রেণীর অপহৃতা ঐ স্কুল ছাত্রীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বিয়ানীবাজার থানা পুলিশ গ্রেপ্তারকৃত জায়েদ আহমদকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। গ্রেপ্তারকৃত জায়েদ আহমদ বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ পাড়িয়াবহর এলাকার সিরাজ উদ্দিন বাদাই এর ছেলে। এর আগে সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় এসআই শাহ মোঃ হিমেল বুধবার (২৮ এপ্রিল) ভোরবেলা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানাধীন বাসন্ডি এলাকা থেকে ভিক্টিম স্কুলছাত্রীকে উদ্ধার করেন ও অপহরণকারীকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানায় নিয়ে আসে। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি জানান, স্কুল ছাত্রীকে অপহরনের ঘটনায় গত ৬ এপ্রিল ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। তিনি আরও জানান, উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত অপহরণকারীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।