ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের মুড়িয়া ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ০২:৩৭ এএম

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের মুড়িয়া ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ
হ্যান্ডস ফর হেল্প –শ্লোগাণ নিয়ে মানবিক ও সেবামূলক কাজ করা বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে সিলেট বিয়ানীবাজারে রমজান মাসে ধারাবাহিক খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। ২৫ এপ্রিল রবিবার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আব্দুল করিম নাজিম, ফরহাদ হোসেন টিপু ও ইফতেখার আহমদ শিপনের নেতৃত্বাধীন  বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে প্রধান অতিথি হিসাবে  এই  উপহারের ফুডপ্যাক তুলে দেন মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল খায়ের। তিনি যুক্তরাজ্য  প্রবাসীদের সংগঠন বিয়ানীবাজার  ওয়েলফেয়ার ট্রাস্ট এর এই উদ্যোগের প্রসংসা করে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন বলেন- করোনাকালীন এই সময়ে প্রবাসীরাও আছেন নানাবিদ সংকটে। তারপরও তারা দেশের মানুষে সহাযতায় এগিয়ে এসেছেন। যা মানবিতার উজ্জ্বল উদাহরণ। রমজানে প্রবাসীদের খাদ্য সহায়তা পেয়ে মুড়িয়া ইউনিয়নের নিডি মানুষরা জানিয়েছেন কর্মহীন সময়ের এই সহায়তা তাদের অনেক উপকারে আসবে। হাসি মুখে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কাজির বাজার মসজিদের খতিব মাওলানা  নিজাম উদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি  মো: ফারুক আহমদ তাপাদার, জেদ্দা যুবলীগ নেতা খছরুজ্জামান। তারা ট্রাস্ট্রের এই মানবিক কাজের জন্য সহায়তাকারীদের আন্তরিক ধন্যবাদ জানান। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ক্যান্সার এ্যান্ড জেনারেল হাসপাতালের প্রোমোট কো-অডিনেটর মো: ওলিউর রহমান। তিনি মুড়িয়া  ইউনিয়নের অসহায়  রোগীদের বিয়ানীবাজার ক্যান্সার এ্যান্ড জেনারেল হাসপাতালের  ফ্রি চিকিৎসাসেবা গ্রহন করতে  সুবিধআবঞ্চিতদের উদ্বুদ্ধ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন  চ্যানেল এস’র সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল,দৈনিক যুগান্তকারী প্রতিনিধি শুয়াইবুর রহমান স্বপন,৫২বাংলা সিলেট পূর্বাঞ্চল প্রতিনিধি মো. ইবাদুর রহমান জাকির। প্রসঙ্গত যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে  গত বছরের করোনা মহামারীর শুরু থেকে নিজ অঞ্চলের ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় দুস্থদের খাদ্য সহায়তা এবং স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবছর পবিত্র রমজান মাসে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেয়া হয়েছে।এরই ধারাবাহিকতায়  মুড়িয়া ইউনিয়নের সুবিধা বঞ্চিত ৭৫টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। https://www.youtube.com/watch?v=2oAIf39rj6U