ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

নেত্রকোনায় পিক-আপ ভ্যান ও অটো রিকশা সংঘর্ষ:দুই দুর্ঘটনায় অজ্ঞাতসহ নিহত ২ ও আহত ২

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ০২:২৯ এএম

নেত্রকোনায় পিক-আপ ভ্যান ও অটো রিকশা সংঘর্ষ:দুই দুর্ঘটনায় অজ্ঞাতসহ নিহত ২ ও আহত ২
নেত্রকোনায় সদর ও কলমাকান্দা উপজেলায় রবিবার২৫ এপ্রিল) পৃথক স্থানে পিকআপ ভ্যান ও অটো রিকশা (সিএনজি) সংঘর্ষের ঘটনায় এক অজ্ঞাতসহ দুই জন নিহত হয়েছেন। দুই উপজেলায় পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে একজনকে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নেত্রকোনা সদর উপজেলায় নিহত রাজিব আহমেদ রাজু (৩৮) পৌরশহরের ছোট বাজারের এলাকার মৃত বিমল মিয়ার ছেলে। কলমাকান্দা উপজেলায় দুর্ঘটনায় নিহতের অজ্ঞাত (৫৫) মৃতদেহ অবস্থায় নেত্রকোনা হাসপাতালে রয়েছে। জানা যায়, দুপুর আড়াইটার দিকে সদর উপজেলায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাড়কের সাকুয়া এলাকায় মুরগী বহনকারী পিক-আপ ভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা অটো রিকশা (সিএনজি) সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে সিএনজিতে বসে থাকা যাত্রী রাজিব আহমেদ রাজুর পেটে সিএনজির সামনের একটি রড ঢুকে যায়। অপর আরেক যাত্রী সামছু মিয়া (৫০) মাথা ও পায়ে মারাত্মক জখমপ্রাপ্ত হন। গুরুতর আহত দুইজনকে মুমূর্ষ অবস্থায় করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা ও সামছু মিয়াকে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত সামছু মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার গাছতলা এলাকার বাসিন্দা এবং একজন ধান ব্যবসায়ী বলে জানা গেছে। নেত্রকোনা মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম এ ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন সিএনজি ও পিক-আপ ভ্যান আটক রয়েছে। কলমাকান্দা উপজেলায় ভারতীয় তেজপাতা বোঝাই পিক-আপ ভ্যান ও অটো রিকশা (সিএনজি) সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত পুরুষ (৫৫) বয়সী আরেকজন নিহত হয়েছেন এবং খোকন (২৯) নামের এক যুবক গুরুতর আহত অবস্থায় নেত্রকোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত খোকন কলমাকান্দার রংছাতি হরিণাপুরী গ্রামের বাসিন্দা। দুপুর দিকে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নেত্রকোনামুখী ভারতীয় তেজপাতা বোঝাই পিক-আপ ভ্যান উপজেলার পাগলা বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা নাম্বার বিহীন নতুন অটো রিকশা (সিএনজি) সাথে সংঘর্ষর ঘটনা ঘটে। এতে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে গুরুতর আহত দুইজনকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে আসলে প্রায় ৫৫ বছর বয়সি এক পুরুষকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় খোকন নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত খোকনের জ্ঞান ফিরেনি। কলমাকান্দা সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পরিদর্শক মো. শফিকুল ইসলাম শফিক এ ঘাটনার সত্যত্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, তেজপাতা সহ পিক-আপ ভ্যান ও সিএনজি জব্দ করা হয়েছে ও চালক পলাতক রয়েছে। আহতদের নেত্রকোনা সদর হাসপাতাল প্রেরণ করা হয়েছে এবং সেখানে একজন নিহত হয়েছে শুনতে পেরেছি। তবে তেজপাতা ভারতীয় কিনা তা জানা নেই।