ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

গোলাপগঞ্জে দুই যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ১০:০২ পিএম

গোলাপগঞ্জে দুই যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ
গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামে আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী মো: দিলওয়ার হোসেন ও রেজিয়া রহিম মেমোরিয়াল ট্রাস্ট'র চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুনিম জাহেদী ক্যারলের যৌথ অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ২টায় এ ইউনিয়নের হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। হিলালপুর শাপলা সমাজকল্যাণ সংঘের সভাপতি সুলেমান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু। হিলালপুর শাপলা সমাজকল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা এডভোকেট কবির আহমদ বাবর, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশাহিদ আলী , বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার যুক্তরাজ্যের সহ-সভাপতি আব্দুর রহমান খাঁন সুজা, আব্দুল আজিজ ও কনাই বিবি মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ কাওছার খাঁন, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সাবেক সভাপতি সাকির ইসলাম। আসাদুজ্জামান সাজুর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন। বক্তব্য রাখেন হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সহ-সভাপতি জিয়ান আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাহবুব রহমান, কোষাধ্যক্ষ সুফিয়ান জালালী। উপস্থিত বক্তারা গোলাপগঞ্জে দুই যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করায় তাদেরকে ধন্যবাদ ও দীর্ঘায়ু কামনা করে বলেন, এই দুই প্রবাসী মিলে সব সময় আসহায় মানুষের পাশে থাকেন, এই দুই দিন আগেও বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর চেয়ারম্যান  মো: দিলওয়ার হোসেন এর অর্থায়নে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কায়স্ত গ্রামে ৩ বান, তিরি গাঁও এ ২ বান করে দুটি পরিবারে ডেউটিন দেওয়া হয়। রেজিয়া রহিম মেমোরিয়াল ট্রাস্ট'র চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল একটি মসজিদ নির্মাণ ও একটি স্কুল ভবন নির্মানে আর্থিক অনুদান প্রদান করেন। মহান আল্লাহ তাদের এই সমাজিক কাজ গুলি কবুল করুন। এদিকে অনুষ্ঠানটি সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যুক্তরাজ্য প্রবাসী মো;  দিলওয়ার হোসেন ও আব্দুল মুনিম জাহেদী ক্যারল। তারা আজীবন এভাবে দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন এই দোয়া কামনা করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ১৯৫ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। পবিত্র রমজান মাস উপলক্ষে এর আগেও এই দুই প্রবাসী ফুলবাড়ি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মোট ৪৪৫ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও তাদের পক্ষ থেকে ৯০টি পরিবারকে ১ মাসের খাবার দেওয়া হয়েছে।

রমজানের ফজিলত সম্পর্কিত হাদিস【৫】Hadith on Ramadan

https://www.youtube.com/watch?v=24918hqWjQo