ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

মাধবকুণ্ড জলপ্রপাতের ছড়া থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ০৯:৪৪ পিএম

মাধবকুণ্ড জলপ্রপাতের ছড়া থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতের ছড়া থেকে ফয়ছল (২৯) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তিনি চাঁদপুর জেলার নোয়াগাঁও গ্রামের আলী আকবরের ছেলে।রোববার (১১ এপ্রিল) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মাধবকুণ্ড খাসিয়া পুঞ্জি সংলগ্ন মাধবকুণ্ড ছড়ায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।পুলিশের সূত্র জানিয়েছে, লাশের সাথে থাকা ব্যাগে হাসপাতালের একটি কাগজ পাওয়া গেছে। এতে দেখা গেছে, করোনার উপসর্গ নিয়ে ওই যুবক গত ৬ এপ্রিল হাসপাতালে ভর্তি ছিলেন। পরদিন ৭ এপ্রিল হাসপাতাল থেকে চলে আসেন।যুবকের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মৌলভীবাজার সদরের বর্ষিজোড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ওই যুবক বেড়াতে আসেন। তনি ভবঘুরের মতো ছিলেন। ঘুরতে ঘুরতে হয়তো মাধবকুণ্ডে চলে আসনে। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘যুবকের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওই যুবক করোনা রোগী। আইসোলেশনে ভর্তি ছিল। বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয়েছে। তারা ধারণা করছেন শ্বাসকষ্টে মারা গেছেন। ছড়ার বড় নালায় পানি বেশি। ধারণা করা হচ্ছে, ‘এপার থেকে ওপারে যেতে হয়তো আর পারেননি’। ওখানে মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’