ঢাকা ২৩ মাঘ ১৪৩২, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৩ মাঘ ১৪৩২, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন

ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নে তরমুজের বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ০২:১৭ এএম

ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়নে তরমুজের বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি
ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ঝালতলা গ্রাম। নানা প্রতিকুলতা তাদের নিত্য দিনের সঙ্গী। স্থানীয় এক বিলের এক ফসলি জমিতে চলতি মৌসুমে আনুমানিক ২০০ একর জমিতে তরমুজের আবাদ হয়েছে। স্বল্প খরচে অধিক লাভজনক তরমুজ চাষে এলাকার চাষীরা ব্যস্ত সময় পার করছে। দুরদুরান্ত থেকে বিদুৎ সংযোগ নিয়ে সেচের মাধ্যমে, আবার কেউ ডিজেল মেশিনের সাহায্যে স্যালো পাম্প দিয়ে পানি তুলে সেচের কাজ চালাচ্ছে। খরচ বেশি হলেও তাদের আক্ষেপ নেই। চাষীদের প্রত্যাশা,গাছে যে পরিমানে ফল ধরেছে,সেগুলো সঠিক দামে বিক্রি করতে পারলে সব পরিশ্রম সার্থক হবে। তরমুজ চাষী অমিত কুমার সরকার বলেন, গত বছর এই বিলে ৮/১০বিঘা জমিতে তরমুজ চাষ হয়েছিল। করোনার মধ্যে খরচ ও জমির হারি দিয়ে আমরা লাভবান হয়েছিলাম। তাই এ বছর গ্রামের সবাই বিলের অধিকাংশ জায়গায় কৃষি অফিসের সহায়তায় তরমুজ চাষ করেছে।সেচের সমস্যা না থাকলে তরমুজ চাষে চাষীরা আরো আগ্রহ দেখাবে। এরফলে চাষীরা স্বাবলম্বী হবে এবং দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে। এই বিলের পানি নিষ্কাশনের জন্য তিন কিলোমিটার লম্বা খাল রয়েছে। এই খালটি খনন করলে খরা মৌসুমে চাষীরা ফসলের ক্ষেতে স্বল্প খরচে সেচের জন্য পানি ব্যবহার করতে পারবে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ২৩০ হেক্টর জমিতে তরমুজের চাষাবাদ হয়েছে। উপজেলার শরাফপুর,মাগুরখালী,শোভনা ইউনিয়ন সহ বিভিন্ন বিলে চাষাবাদ হয়েছে। কৃষকরা দিন রাত পরিশ্রমে তরমুজের ভাল ফলনের আপ্রান চেষ্টা করে যাচ্ছে । বাম্পার ফলনের আশা ব্যক্ত করে ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন বলেন, আমি যোগদানের পর দেখি কৃষি সমৃদ্ধ ডুমুরিয়া উপজেলার ২-৩ টি ইউনিয়নের অধিকাংশ জমি আমন পরবর্তী সময়ে পতিত থাকে। তখন আমি আমার পূর্ববর্তী কর্মস্থল দাকোপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঐ সমস্ত এলাকায় চাষীদের উদ্বুদ্ধ করি। যাতে কোন বিল যেন পরিত্যক্ত অবস্থায় পড়ে না থাকে। কিছু প্রর্দশনী ও পরিষদের মাধ্যমে বিনা মূল্যে বীজ দিয়ে চাষীদের তরমুজ চাষে আগ্রহী করে তোলা হয়। তিনি আরো জানান, গত বছর ঝালতলা বিলের একজন প্রগতিশীল চাষী দেবব্রত সরকার জিকেবিএসপি প্রকল্পের প্রশিক্ষণে এসে তরমুজ আবাদে উদ্বুদ্ধ হয়ে প্রথম বারের মত ৫ বিঘা জমিতে তরমুজ চাষ করেন। তরমুজের ফলন ও মুল্য পান আশানুরুপ। সেই থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এ বছর ঝালতলা বিলের শতভাগ জমিতে প্রায় ২০০ একরসহ উপজেলায় ২৩০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। যা গতবারের তুলনায় অনেক বেশি। তিনি আরও বলেন,ঝালতলা বিলে খাল খনন ও সেচ লাইনের সমস্যা সমাধান করা হবে। এবছর বিএডিসির মাধ্যমে খাল খনন করা হবে। নিরাপদ স্বাস্থ্যসম্মত সবজি উৎপাদন ও কৃষিতে ডুমুরিয়া উপজেলার সুনাম রয়েছে।