ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

করোনায় মারা গেলেন জ্যেষ্ঠ সাংবাদিক হাসান শাহরিয়ার

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ০৫:৪৬ পিএম

করোনায় মারা গেলেন জ্যেষ্ঠ সাংবাদিক হাসান শাহরিয়ার
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার। শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান তিনি। ফুসফুসের সমস্যা নিয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন হাসান শাহরিয়ার। অবস্থা জটিল হলে কয়েকটি সরকারি হাসপাতালে আইসিইউর জন্য খোঁজ করা হয়। সরকারি হাসপাতালে আইসিইউ না পেয়ে তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা পরীক্ষা করলে তার কোভিড-১৯ পজিটিভ আসে। আজ বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। তার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। শোকবার্তায় তিনি বলেন, হাসান শাহরিয়ারের দীর্ঘ একনিষ্ঠ সাংবাদিক জীবন গণমাধ্যম অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতার আগে হাসান শাহরিয়ার পাকিস্তানের দৈনিক দ্য ডনে কাজ করেন। মুক্তিযুদ্ধের পর তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন। ২০০৪ সালে তিনি দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক হিসেবে অবসরে যান। একই সঙ্গে তিনি বিশ্বের বিখ্যাত সাপ্তাহিক যুক্তরাষ্ট্রের নিউজ উইক ও ভারতের ডেকান হেরাল্ডের প্রতিনিধি ছিলেন। পরে কিছুদিন হাসান শাহরিয়ার ডেইলি সানের সম্পাদক ছিলেন। মৃত্যুর আগে তিনি চট্টগ্রামের পিপলস ভিউ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও হাসান শাহরিয়ার সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর আন্তর্জাতিক সভাপতি ও পরবর্তী সময়ে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এমিরেটাস হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পরও দেশের বিভিন্ন কাগজে কলাম লিখতেন।