ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

যুক্তরাজ্যবাসী চার ভাই নির্মাণ করে দিচ্ছেন বড়লেখায় একটি মসজিদ

প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২১, ০৮:১০ পিএম

যুক্তরাজ্যবাসী চার ভাই নির্মাণ করে দিচ্ছেন বড়লেখায় একটি মসজিদ
প্রয়াত বাবা-মার নামে একটি  মসজিদ নির্মাণে এগিয়ে এসেছেন যুক্তরাজ্য  প্রবাসী চার সহোদর। বড়লেখা ফাউন্ডেশন ইউকে  উদ্যোগে  একই উপজেলার পেনাগুলে এই মসজিদ টি নির্মাণ করে দিচ্ছেন সিলেট বিয়ানীবাজারে গুঙ্গাদিয়া গ্রামের  চার ভাই। ১ এপ্রিল  বৃহস্পতিবার বেলা ২টায়  বড়লেখা উপজেলার  দক্ষিণভাগ  ইউনিয়ন এর পেনাগুল গ্রামে মসজিদ আল দিলোয়ারা  এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বড়লেখার উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন সমাজকর্মী  আব্দুল মুহিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ মাষ্টার। প্রধান অথিতির বক্তব্যে বড়লেখা  উপজেলা পরিষদের  চেয়ারম্যান  সোয়েব আহমদ বলেন, সমাজের অন্যতম ভালো কাজ হলো মানুষের কল্যাণে কাজ করা। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ নির্মাণের উদ্যোগটি সমাজে অনুকরণীয়। দুনিয়া ও পরকালীন শান্তির প্রত্যাশায় এইকাজ যারা করছেন তাদের জীবন শান্তি ও সাফল্যমন্ডিত হোক আমরা দোয়া করি। তিনি মানবিক ও সমাজসেবামূলক কাজের উদ্যোগটি নেয়ার জন্য বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসীরা দেশের আর্থসামাজিক উন্নয়নে অভাবনীয় কাজ করছে। বড়লেখা ফাউন্ডেশন ইউকে নিজ অঞ্চলের পশ্চাদপথ মানুষের পাশে দাড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা  প্রকাশ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসজিদের দাতাদের প্রতিনিধি  এমদাদুর রহমান খোকন,মনসুর রহমান জিমু,কাঠালতলী সমাজকল্যাণ পরিষের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী ইমন, বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর শুভাকাঙ্ক্ষী কামাল আহমদ,করিম মাহমুদ কারিন,সাব্বির আহমদ ও কাওছার আহমদ রনি। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, মাওলানা মো: আবুল কালাম ও স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে  দাতাদের পাশাপাশি  উদ্যোক্তা হিসেবে বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং এসকল মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন। বিয়ানীবাজার গুঙ্গাদিয়া গ্রামের  মরহুম ডা: তামিজুর রহমান ও মরহুমা দিলোয়ারা বেগমের সন্তান  আরিফুর রহমান ,তারিকুর রহমান,তাফিকুর রহমান ওইবাদুর রহমান এর অর্থায়নে এবং বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর দাতা ও শুভাকাঙ্খী  আবেদুর রহমান শিমু এর একান্ত সহযোগিতায় মসজিদটি নির্মাণের কাজ শুরু হয়েছে।