ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

হরতালে যুবদল কর্মীদের মিছিল :পুলিশের টিয়ার সেল নিক্ষেপ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ০১:১০ এএম

হরতালে যুবদল কর্মীদের মিছিল :পুলিশের টিয়ার সেল নিক্ষেপ
হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই গোলাপগঞ্জে (সিলেট) পালিত হয়েছে। তবে সকাল থেকেই হেফাজতের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। এদিকে রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায়, প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান করছে হেফাজত কর্মীরা। তারা উপজেলার গোলাপগঞ্জ বাজার চৌমুহনী, বৈটিকরবাজার, হেতিমগঞ্জ, কদমগাছেরতল, রানাপিং, ঢাকাদক্ষিণ বাইপাস, ঢাকাদক্ষিণ বাজারসহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয় হেফাজত কর্মীরা। অনেক স্থানে হেফাজতের পাশাপাশি ছাত্রদল ও ছাত্রশিবিরের একাধিক কর্মীকেও পিকেটিং করতে দেখা গেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি মাওলানা ইকবাল আহমদ বলেন, আমরা শান্তিপূর্ণ হরতাল পালন করছি। সবাইকে বলে দেওয়া হয়েছে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটানো হয়। অন্যদিকে গোলাপগঞ্জে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ হরতাল শেষে পুলিশ এবং হেফাজতের কর্মীরা যার যার অবস্থানে ফিরে গেলে হঠাৎ করে বিএনপির যুবদলের কতিপয় নেতা-কর্মী সমর্থকরা মিছিল বের করে এবং এক পর্যায়ে পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তখন পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ৪/৫রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, যুবদলের কর্মী-সমর্থকরা নাশকতার চেষ্ঠা করায় পুলিশ ৪/৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে মিছিল কারীদের ছত্র-ভঙ্গ করে দেয়। এছাড়া সকল ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।