ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিমেনশিয়া রোগীর কেক লাগবে না বলায় বরখাস্ত কেয়ার নার্স, প্রকাশ পেল এনএইচএসের অপেক্ষমাণ তালিকার নতুন চিত্র ভেনিসে আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সংবাদ সম্মেলন ইতালিতে ডাকাত রুখতে গিয়ে আহত বাংলাদেশিসহ ৪ ৫ বছরের ILR নিয়ে স্বস্তির ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাজ্য শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা

গোলাপগঞ্জে তরুন সমাজকর্মী ফাহিম চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ০১:১৭ এএম

গোলাপগঞ্জে তরুন সমাজকর্মী ফাহিম চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
গোলাপগঞ্জে (সিলেট) তরুন সমাজকর্মী আমনিয়া এলাকার ফাহিম চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার আমনিয়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমুড়া ইউনিয়নের প্রবীন মুরব্বী আব্দুল রবের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক রাজন আহমদ ও শাহান আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ হাসিন আহমদ মিন্টু, ইছরাব আলী, প্রবীন মুরব্বী নাসির উদ্দিন, আমনিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিন আলী, মুরব্বী জয়নাল আহমদ, বেলাল আহমদ, আমনিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আক্তার আলী, সমছুল বারী, হেলাল আহমদ, খোকন মিয়া, শেরওয়ান আহমদ, শিপন চৌধুরী অপু আহমদ, রাহিন আহমদ, জাকির আহমদ, শ্রমিকনেতা দেলোওয়ার আহমদ, লাকেছ আহমদ, রাহিম আহমদ, এপলু আহমদ, নাজিম আহমদ, লিমন আহমদ, আবিদ আহমদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা, ষড়যন্ত্রমূলকভাবে ফাহিম চৌধুরীকে ফাসিয়ে গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবী জানান। তাঁরা বলেন, ফাহিম চৌধুরী দীর্ঘদিন থেকে নিজেকে সমাজসেবায় নিয়োজিত রেখেছেন, তাকে ১১মার্চ ষড়যন্ত্রমূলকভাবে মাদক দিয়ে ফাঁসিয়ে গ্রেফতার করানো হয়েছে। যাদের ইশারায় এমন ন্যাক্কারজনক ভাবে ফাহিমকে ফাসানো হয়েছে তারা তাদের নোংরা মনের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ব্যক্তিগত বিরোধের জেরে এমন ঘটনায় না-জানি আরো কত নিষ্পাপ মানুষ ভুক্তভোগীর তালিকায়। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবী জানান বক্তারা।