ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

সন্তান পিতাকে রাস্তায় ফেলে গেল , হাসপাতালে ভর্তি করল পুলিশ

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৪ এএম

সন্তান পিতাকে রাস্তায় ফেলে গেল , হাসপাতালে ভর্তি করল পুলিশ
বাগেরহাট জেলার, চিতলমারীতে বৃদ্ধ পিতা মোঃ আজিজুলকে (৯০) রাস্তায় ফেলে গেল সন্তান। যে সন্তানের জন্য আমৃত্যু জীবনের সাথে সংগ্রাম করেছেন জন্মদাতা পিতা। পিতা নিজের সুখ-স্বাছন্দ্য ত্যাগ করে সন্তানের মুখে ফুটিয়েছেন হাসি। সেই পিতাকে গভীর রাতে প্রচন্ত শীতের মধ্যে রাস্তায় পাশে ফেলে গেল সন্তান। এমই হৃদয়বিদারক ও অমানবিক ঘটনা ঘটেছে উপজেলার হিজলা ইউনিয়নের আমবাড়ি-বাবুগঞ্জ বাজার সড়কে। ঘটনাটি মানুষের মাঝে বেদনা সৃষ্টি করেছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় অশীতিপর অসুস্থ্য পিতা আজিজুলকে চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের আমবাড়ি-বাবুগঞ্জ বাজার সড়কের পাশে ফেলে রেখে যান তার সন্তান। শনিবার সকাল ৭ টার দিকে রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় ওই বৃদ্ধ পিতাকে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের সহায়তায় ওই বৃদ্ধকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হিজলা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ বাদশা শেখ বলেন, শনিবার সকাল ৭ টার দিকে আমবাড়ি-বাবুগঞ্জ রাস্তার পাশে এক বৃদ্ধকে কে-বা কারা ফেলে রেখে গেছে, এমন সংবাদ শুনে আমি তাৎক্ষণিক ভাবে ঘনটা স্থলে ছুটে যাই। ওই বৃদ্ধ পিতাকে প্রয়োজনীয় শীতের কাপড় পরিয়ে চিতলমারী থানায় জানাই। খবর শুনে থানা পুলিশ তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মামুন হাসান জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও পুলিশ বৃদ্ধ পিতা আজিজুলকে হাসপাতলে ভর্তি করে। তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য সমাজ সেবা অফিসের সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে চিতলমারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, খবর শুনে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে পুলিশ উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সার্বিক ভাবে চিতলমালী থানা পুলিশ তার খোঁজ-খবর রাখছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে উদ্ধারকৃত ব্যক্তির নাম আজিজুল (৯০) বলে জানা গেছে। তার সন্তানের নাম আবুল। বাড়ি সাতক্ষীরার জীবন নগর এলাকার হালদা গ্রামে।