ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

সাংবাদিক  নির্যাতনের ঘটনায় প্রতিবাদ সভা কলমাকান্দায়

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:০৭ এএম

সাংবাদিক  নির্যাতনের ঘটনায় প্রতিবাদ সভা কলমাকান্দায়
বক্তব্য রাখছেন কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি  রাজ্জাক আহমেদ রাজু নেত্রকোণার কলমাকান্দায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার  প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক সংবাদ এর প্রতিনিধি কামাল হোসেনকে গাছে বেঁধে অমানুষিক ভাবে  নির্যাতনের ঘটনায় এক প্রতিবাদ  সভা অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার প্রেসক্লাব হল রুমে দুপুর আড়াই ঘটিকায় ওই প্রতিবাদ  সভা অনুষ্ঠিত হয় । কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল আলম খসরু এর পরিচালনায় প্রতিবাদ সভায় তাহিরপুরের সাংবাদিক কামাল হোসেনকে মারধর ও গাছে বেঁধে অমানুষিক ভাবে  নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা এবং  প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ও নেত্রকোণার কেন্দুয়া উপজেলার প্রবীণ সাংবাদিক " দৈনিক সংবাদ প্রতিনিধি  সন্তোষ সরকার মৃত্যুতে শোক প্রস্তাব রেখে  বক্তব্য রাখেন, আব্দুর রশিদ আকন্দ,  মো. জাফর উল্লাহ, ইসমাইল হোসেন সিরাজী, প্রান্ত সাহা বিভাস, শেখ শামীম, ওবায়দুল হক পাঠান, মো. রিপন মিয়া, জহিরুল ইসলাম মামুন ও মো. শাহবাজ মিয়া প্রমুখ। এসময় কলমাকান্দা উপজেলা প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত সোমবার (১ ফেব্রুয়ারি) তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে যান সাংবাদিক কামাল হোসেন। এ সময় স্থানীয় বালু-পাথরখেকোরা কামাল হোসেনকে মারধর ও  গাছে বেঁধে অমানুষিক ভাবে  নির্যাতন করে। পুলিশ তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে।