ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৬ ভাদ্র ১৪৩৩, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
শিশুদের ফোনে অশ্লীল ছবি ঠেকাতে অ্যাপল-গুগলকে আইনে বাধ্য করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে স্টেট রিপ্রেজেন্টেটিভ: ফের দলীয় মনোনয়ন পেলেন আবুল খান লন্ডনে বিবিসিসিআই’র ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা ৩,২০০ ডলারের আইফোন ‘ডুয়ো’ কিনতে কোন দেশের মানুষের কত মাসের আয় প্রয়োজন? আইপ্যাডের মতো খোলে, আইফোনের মতো ভাঁজ হয়-অ্যাপলের নতুন চমক 'ডুয়ো' বিরল ক্যানসারে আক্রান্ত বিবিসির পরিচিত মুখ মরিয়ম মোশিরি যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয়

সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের প্রধানের সাথে রাষ্ট্রদূত ড. পাটোয়ারীর বৈঠক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১, ০৮:১৮ পিএম

সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের প্রধানের সাথে রাষ্ট্রদূত ড. পাটোয়ারীর বৈঠক
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রধান (Chief of Public Security Department) জেনারেল খালিদ বিন কাতার আল-হারবির সাথে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠক করেছেন। রিয়াদে জননিরাপত্তা বিভাগে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। জেনারেল খালিদ সৌদি আরবের অর্থনীতিতে প্রায় ২৩ লক্ষ বাংলাদেশীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তাঁদের উচ্চকিত প্রশংসা করেন। তিনি এসময় পরিসংখ্যান উল্লেখ করে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের কমিউনিটির তুলনায় বাংলাদেশীদের অপরাধের পরিমান অনেক কম বলে উল্লেখ করেন। জেনারেল খালিদ জানান সৌদি পুলিশ যেকোন অভিবাসী কর্মীর অধিকার আদায়ের বিষয়ে অত্যন্ত সচেতন এবং সর্বদা যেকোন শ্রমিকের অধিকার লঙ্ঘনের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে থাকে। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অবৈধ অভিবাসী শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর পুর্বে তাঁদের ব্যাক্তিগত মালামাল সাথে নেয়ার সুযোগ প্রদানের অনুরোধ জানান। রাষ্ট্রদূত সৌদি আরবের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি শ্রমিকদের ক্যাম্পে সৌদি আইন কানুন মেনে চলার জন্য সৌদি পুলিশ কর্তৃক নিয়মিত অনুপ্রেরণামূলক প্রচারণার অনুরোধ জানান। বৈঠকে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী মাদক, মানব পাচার, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, মানি লন্ডারিং বিষয়ে বাংলাদেশ পুলিশের সাথে যৌথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে অনুরোধ করেন। এছাড়া বৈঠকে জরুরি নিরাপত্তা বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সমন্বয় করার লক্ষ্যে সৌদি পুলিশ সদর দপ্তর ও বাংলাদেশ দূতাবাসে ফোকাল পয়েন্ট মনোনীত করা হয়। বৈঠকে রিয়াদ পুলিশ প্রধান, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি কম্যান্ডার, জননিরাপত্তা বিভাগের আন্তর্জাতিক সহযোগিতা প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। দূতাবাসের মিশন উপ-প্রধান এস এম আনিসুল হক, কাউন্সেলর মোহাম্মদ হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন।