ঢাকা ২২ মাঘ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২২ মাঘ ১৪৩২, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব

স্পেনের টেনেরিফে বাংলাদেশিরা নির্মাণ করেছেন সবচেয়ে বড় মসজিদ আস সুন্নাহ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ০৪:৩৮ এএম

স্পেনের টেনেরিফে বাংলাদেশিরা নির্মাণ করেছেন সবচেয়ে বড় মসজিদ আস সুন্নাহ
অপার সৌন্দর্যে ঘেরা আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত স্পেনের টেনেরিফ দ্বীপকুঞ্জ। দক্ষিণ টেনেরিফে প্রায় ৭০০ শত বাংলাদেশি তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন।লস ক্রিসটায়ানো এরিয়াতে বাংলাদেশিরা নিজেদের অর্থয়ানে গড়ে তুলেছেন টেনেরিফের সবচেয়ে বড় মসজিদ আস সুন্নাহ।আস সুন্নাতে এক সাথে প্রায় ৫০০ মানুষ জামায়াতে নামাজ আদায় করতে পারেন,রয়েছে মহিলাদের আলাদা নামাজের ব‍্যবস্থা।লকডাউনে টেনেরিফে একমাত্র আস সুন্নাতে ঈদের নামাজ পড়ার অনুমতি মিলেছিল।অল্প সময়ে এমন সুন্দর ও বিশাল মসজদি নির্মানের জন‍্য বিভিন্ন কমিউনিটি থেকে ব‍্যপক প্রশংসা কুড়িয়েছেন স্থানীয় বাংলাদেশিরা। যেভাবে শুরু পথচলা ২০১৩ সালের দিকে অল্প সংখ্যক বাংলাদেশিদের বসবাস ছিল টেনেরিফে,নিজের মধ্যে ঐক্য এবং দেশীয় সংস্কৃতি চর্চার জন‍্য জসীমউদ্দীন ভূইয়ার প্রস্তাবনায় জাকির আহমদকে সভাপতি এবং  মনু দাদা কে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় বাংলাদেশ এসোসিয়েশন অফ টেনেরিফ।পরবর্তীতে নিজের মধ্যে চাঁদা কালেকশনের মাধ‍্যমে ছোট একটি লোকাল বাসা ভাড়া নিয়ে একটি ক্লাব গঠন করা হয়।স্থানীয় বাংলাদেশি মুসলমান ও শিশুদের ধর্মীয় শিক্ষার কথা মাথায় রেখে এই ক্লাবকে মসজিদে রুপান্তরের মহতী উদ্যোগ গ্রহন করেন স্থানীয় কমিউনিটি ব‍্যক্তিত্ব জাকির হোসেন,জসীম উদ্দিন ভূইয়া ,শাহজাহান (রিন্কু),পাবলু আহমেদ,হারুন বেপারী,আলীম উদ্দিন,রুহুল আমিন,জাহাঙ্গীর আলম, শহীদউল্লাহ,আমীর হোসেন,সাঈদ আহমেদ,লোকমান হোসেন,আব্দুল মতিন,সাগর ভূইয়া,মঈন উদ্দিন,কামাল উদ্দিন সিরাজুল ইসলাম প্রমুখ।সকল বাংলাদেশিদের সহযোগিতায় ২০১৫ সালে প্রাথমিক ভাবে একটি ক্লাবকে রুপান্তর করা করা হয় মসজিদে।সেই সময়ে টেনেরিফের একমাত্র বাংলাদেশি ইমাম মহসিন আহমদের মাধ‍্যমে মসজিদের কার্যক্রম শুরু করা হয়েছিল। বড় পরিসরে মসজিদ নির্মাণ অনিয়মিতদের সহজ বৈধতা আর কাজের নিশ্চয়তা থাকায় বাংলাদেশি অভিবাসীদের জন্য টেনেরিফ  নিরাপদ গন্তব্য হয়ে উঠেছিল । অল্প সময়ে বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পেলে এবং ছোট মসজিদে সবার স্থান সংকুলন না হওয়ার কারণে বাংলাদেশিরা বড় একটি মসজিদ নির্মামের মননিবেশ করেন।  লস ত্রিসটিয়ানো এলাকার প্রানকেন্দ্রে একটি প্রেন্টি প্রেসের অফিস ভাড়া নেওয়া হয়। সকল বাংলাদেশিদের  শ্রম ও  অর্থনৈতিক  সহযোগিতায় একটি পেন্টিং প্রেসকে মসজিদে রুপান্তর করা হয়। এসময় অনান‍্য কমিউনিটির মানুষ বিশেষ করে আরবিয়ান অভিবাসিরা কঠোর পরিশ্রম ও আর্থিক সাহায্যের হাত বাড়য়ে দেন।  সবার সার্বিক সহযোগিতায় ২০১৭ সালে তৈরি করা টেনেরিফের সবচেয়ে বড় মসজিদ আস সুন্নাহ। মসজিদ ভিত্তিক নানা কর্মসূচি আস সুন্নাহ মসজিদে রয়েছে বয়স্কদের কোরআন শিক্ষাব‍্যবস্থা,স্প্যানিস ভাষা শিক্ষা,শিশুদের মক্তব,বড়দের জন‍্য পাঠাগার।জুম্মার নামাজ এবং দুই ঈদের নামাজ আদায় করা হয় এই মসজিদে।ঈদ পূর্নর্মিলনীএবং নানা ধর্মীয় অনুষ্ঠানে পালন করা হয় মসজিদ কে কেন্দ্র করে।এখানে কেউ মারা গেলে লাশের দাফন -কাফনের ব‍্যবস্থা করা এবং কেউ লাশ দেশে পাঠাতে চাইলে সব ধরনের সহযোগিতা করা হয় মসজিদ কমিটির পক্ষ থেকে। মসজিদের পাশের একটি জায়গা ক্রয় এবং এখানে বাচ্চাদের জন‍্য মাদ্রাসা ও হিফজ খানা করার পরিকল্পনা আছে এমনটা জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন ও সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ।আস সুন্নাহ মসজিদের মাধ্যমে বাংলাদেশি মুসলমান তথা পুরো বাংলাদেশি কমিউনিটি মধ্যে যে ঐক্যের সেতু বন্ধন সৃষ্টি হয়েছে তা ভবিষ্যতে অব‍্যাহত থাকবে এমন প্রত‍্যাশা করেছেন স্থানীয় বাংলাদেশিরা।