ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন

কুলাউড়ায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার : গ্রাহককে ২ লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ০৩:৩৩ পিএম

কুলাউড়ায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার : গ্রাহককে ২ লক্ষাধিক টাকা জরিমানা
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিনের নির্দেশনায় গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোঃ ইসরাইল মিয়া নামে এক অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীর কাছ থেকে ২ লাখ ৭০ হাজার ৩০৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কুলাউড়া পিডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া পিডিবির সহকারী প্রকৌশলী মো. মফিজ উদ্দিন খানের নেতৃত্বে কুলাউড়া পৌর শহরের সাইন বোর্ড সংলগ্ন এলাকায় অভিযানকালে মুহিবুর রহমানের স্থাপনায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারী ভাড়াটিয়া মনসুর নিবাসী মো. ইসরাইল মিয়ার অটোরিক্সার গ্যারেজে ১৩ টি অটোরিক্সা বিদ্যুৎ সংযোগ তারে মিটার ফাঁকি দিয়ে অটোরিক্সা চার্জ দেয়ার (মিটার বাইপাস) অবৈধ সংযোগ পাওয়া যায়। পরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার ও মালামাল জব্দ করা হয়। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন গত ১৮ জুলাই অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী মো. ইসরাইল মিয়ার কাছে বিদ্যুৎ আইনে ২ লাখ ৭০ হাজার ৩০৮ টাকার ক্ষতিপূরণ বিল প্রস্তুত করে ২১ জুলাই এর মধ্যে পরিশোধ করার নোটিশ প্রদান করেন। অবশেষে উক্ত নোটিশের প্রেক্ষিতে মো. ইসরাইল মিয়া মঙ্গলবার (২১ জুলাই) ব্যাংকের মাধ্যমে ক্ষতিপূরণের বিল পরিশোধ করেন। নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, করোনা মহামারী চলাকালীন সময়ে কতিপয় দুষ্কৃতকারী বিদ্যুতের মিটারে কারচুপি করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে। তিনি আরও জানান, বিদ্যুৎ আইন -২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং সরকারের রাজস্ব আদায়ের জন্য এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।