ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন

কুলাউড়ার প্রবীন আ.লীগ নেতা ছনু মেম্বারের ইন্তেকাল

প্রকাশিত: ২১ জুলাই ২০২০, ০৪:০৮ এএম

কুলাউড়ার প্রবীন আ.লীগ নেতা ছনু মেম্বারের ইন্তেকাল
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ছানোয়ার আলী ছনু  ২০ জুলাই, সোমবার  সন্ধ্যা ৭. ৩০টায়  চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কুলাউড়া গ্রামের   হাজী মো. ছানোয়ার আলী ছনু তাঁর জীবদ্দশায় রাজনীতির পাশাপাশি কুলাউড়া ইউনিয়নের মেম্বার, কুলাউড়া পৌরসভার কমিশনার, কুলাউড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করে জনসেবা করে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হার্টসহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গত ১৬ জুন ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি ভর্তি হন। পরে ২৭ জুন তাঁর বাইপাস অপারেশন করার পর থেকে তিনি উক্ত হাসপাতালে মৃত্যুর পূর্ব পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদে কুলাউড়ায় এক শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের লাশ ঢাকা থেকে কুলাউড়ায় পৌছার পর মঙ্গলবার ,২১ জুলাই দাফন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এমপির শোক প্রকাশ : বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ছানোয়ার আলী ছনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। শোক বিবৃতিতে তিনি বলেন, ছানোয়ার আলী ছনু একজন বঙ্গবন্ধু আদর্শের অনুসারী ছিলেন। তাঁর মৃত্যুতে আওয়ামী পরিবার একজন একনিষ্ঠ কর্মীকে হারালো, যা সহজে পূরণ হবার নয়। এছাড়াও মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, সাবেক এমপি মো. আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) সুশীল চন্দ্র দে, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখশ প্রমুখ।