ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে স্থায়ী চাকরিতে নিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন

সিলেটে এস আলম গ্রুফের ৫০টি গ্যাস সিলিন্ডার বিতরণ কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০, ০৬:০৪ পিএম

সিলেটে এস আলম গ্রুফের ৫০টি গ্যাস সিলিন্ডার বিতরণ কার্যক্রম উদ্বোধন
আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন ''বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ এক দুর্যোগময় সময় অতিক্রম করছে। করোনাভাইরাসের আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রধান উপকরণ অক্সিজেন এর সমস্যা প্রকট হয়ে দেখা দেয়। অক্সিজেনের সরবরাহ নিশ্চিতকরণ ও চিকিৎসা সেবা সহজীকরণের মাধ্যমে আতংক দূর করে মানুষকে স্বস্তি দিতে হবে। তাই এস, আলম গ্রুপের সিলেটের ৩টি হাসপাতালের জন্য ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদানের মাধ্যমে মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি নেমে এসেছে। তিনি বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনা সংকট থেকে উত্তোরন পাবার পাশাপাশি স্বাভাবিক জীবন ফিরে পাবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে।'' এস আলম গ্রুপের অর্থায়নে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) মাধ্যমে আনুষাঙ্গিক যন্ত্রপাতিসহ ৩টি হাসপাতালে মোট ৫০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসএমসিসিআই এর হল রুমে এস আলম গ্রুপের অর্থায়নে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) মাধ্যমে আনুষ্টানিকভাবে সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতাল ও সিলেট বক্ষব্যাধি হাসপাতালে আনুষাঙ্গিক যন্ত্রপাতিসহ মোট ৫০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ অনুষ্টান অনুষ্টিত হয়। অনুষ্ঠানে অক্সিজেন সিলিন্ডার গ্রহন করেন সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজের পক্ষে সহকারী পরিচালক, ডা.আবুল কালাম আজাদ,শহিদ সামসুদ্দিন হাসপাতালের পক্ষে আর,এম ও ডা. জন্মেজয় দত্ত, সিলেট বক্ষব্যাধী হাসপাতালের পক্ষে ডা.এহসান। এসএমসিসিআই এর সহ-সভাপতি মাওলানা খায়রুল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট এম,এ জি ওসমানী মেডিকেল কলেজের পক্ষে সহকারী পরিচালক, ডা.আবুল কালাম আজাদ, এসএমসিসিআই এর প্রাক্তণ ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও সাইক্লোন সিলেট এর সভাপতি জাবেদ আহমদ, যুগ্ম পরিচালক মোঃ আব্দুল বারী, এস,আলম গ্রুপের প্রতিনিধি হিসাবে ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের ইভিপি ও আঞ্চলিক প্রধান কাজী মোতাহার হোসেন, ভি,পি ও সিলেট শাখা ম্যানেজার ফয়সল আহমদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাসিম আহমদ চৌধুরী, এসএমসিসিআই এর প্রাক্তণ সহ-সভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক মোঃ ইলিয়াছুর রহমান, মাহবুবুর রহমান, প্রাক্তন পরিচালক আলিম উস সাদাত চৌধুরী, মোয়াম্মির হোসেন চৌধুরী,সুমেয়াত নুরী চৌধুরী জুয়েল, সদস্য জুমাদিন আহমদ, সহকারী অধ্যাপক আবুল কাশেম প্রমুখ। অনুষ্টান উপস্থাপনা করেন মোয়াম্মির হোসেন চৌধুরী ও সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্টানে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে এস,আলম গ্রুপের প্রতিনিধি ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের কাজী মোতাহার হোসেন এর নিকট অভিনন্দন ও কৃতজ্ঞতা পত্র প্রদান করে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও এসএমসিসিআই এর সহ-সভাপতি মাওলানা খায়রুল হোসেন। অনুষ্টান শেষে সিলেটের মেডিকেল যন্ত্রপাতি সরবরাহকারী দেশ ট্রেডার্স এর সৌজন্যে উপস্থিত সবাইকে কেএন ৯৫ মাস্ক উপহার দেয়া হয়। উল্লেখ্য বাংলাদেশ ব্যাংক চট্রগ্রাম এর নির্বাহী পরিচালক সিলেটের সন্তান মোহাম্মদ আহমদ আলী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর আহবানে এস আলম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সাইফুল ইসলাম মাসুদ সিলেটের হাসপাতালসমুহে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদানের জন্য ৯ লক্ষ ৭৫ হাজার টাকা সিলেট মেট্রোপলিটন চেম্বারকে অনুদান প্রদান করে।