ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

দ্রুত পদ্মা পার করার কথা বলে গৃহবধূকে চরাঞ্চলে নিয়ে শ্লিলতাহানী

প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ১০:০৬ পিএম

দ্রুত পদ্মা পার করার কথা বলে গৃহবধূকে চরাঞ্চলে নিয়ে শ্লিলতাহানী
মাদারীপুরের শিবচরে ফেরি থেকে চরে নিয়ে এক গৃহবধূকে শ্লিলতাহানীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চারজনকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে শিবচর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে শিবচরের কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ফেরিতে ওঠেন যশোরের ওই গৃহবধূ (২২)। তাঁর স্বামী ঢাকার কেরানীগঞ্জে কাজ করেন। কাঁঠালবাড়ি থেকে ফেরিটি ছেড়ে গেলে ফেরির পেছন থেকে একটি স্পিডবোটে যাত্রী ওঠানো হয়। দ্রুত পদ্মা পার করে দেওয়ার কথা বলে ওই নারীকে স্পিডবোটে ওঠান মাসুদ মোল্লা, মাহবুব মৃধা ও নূর মোহাম্মদ নামের তিন তরুণ। কিছু দূর যাওয়ার পর স্পিডবোটের জ্বালানি ফুরিয়ে গেছে বলে চালক তেল আনার কথা বলে চলে যায় এসময় গৃহবধূকে পদ্মার চরে ধর্ষণ করেন তাঁরা। তখন তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষণকারীরা পালিয়ে যান। ধর্ষণের শিকার নারী তিন দিন আগে কাঁঠালবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাতে স্বামীর বাসা কেরানীগঞ্জে যাওয়ার জন্য কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়ার উদ্দেশে ফেরিতে ওঠেন। সে সময় তাঁর স্বামী শিমুলিয়া ঘাটে তাঁর জন্য অপেক্ষা করছিলেন। গতকাল বুধবার বিকেলে কাঁঠালবাড়ি এলাকায় ধর্ষণের শিকার গৃহবধূর আত্মীয়স্বজনকে নিয়ে বিষয়টি আপস করার চেষ্টা করেন ধর্ষকের পরিবার। খবর পেয়ে সন্ধ্যায় শিবচর থানার উপপরিদর্শক (এসআই) বিষ্ণুপদ হীরা সেখানে গিয়ে ধর্ষণের শিকার নারীসহ অভিযুক্ত বখাটেদের আটক করে। শিবচর থানা পুলিশ, চালক ফারুক মিয়ার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ধর্ষনকারী তিন যুবক মাসুদ মোল্লা (২৫) মাহবুল মৃর্ধা (৩০) নুর মোহাম্মদ হাওলাদারকে (২৪) গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাসুদ কাঠালবাড়ী এলাকার ফকির কান্দি গ্রামের তনু মোল্লার ছেলে। মাহাবুল মৃধা একই এলাকার রশিদ মৃধার ছেলে এবং আটক নুর মোহাম্মদ হাওলাদার একই এলাকার সামাদ হাওলাদারের ছেলে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন।