ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

পাটকল বন্ধ করা মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা

প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ০৬:০২ এএম

পাটকল বন্ধ করা মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা
রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, গণবিরোধী ও হটকারী সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর দেশের প্রধান শিল্প পাটকলসমূহ রাষ্ট্রায়ত্তকরণ করা ছিল ১১ দফার অন্যতম অঙ্গীকারের বাস্তবায়ন। গত ৪০ বছর ধরে ক্ষমতাসীন সরকারসমূহ এশিয়ার বৃহত্তম পাটকল আদমজীসহ পঞ্চাশের অধিক পাটকল বন্ধ বা বেসরকারিকরণ করে জাতির সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে। পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শুক্রবার (৩ জুলাই) তিনি এমন মন্তব্য করেন। মুজাহিদুল ইসলাম বলেন, ‘পাকিস্তান আমলে বাংলাদেশের পাটচাষিদের উৎপাদিত পাট ব্যবহার করে পশ্চিম পাকিস্তানি আদমজী-বাওয়ানিদের এ দেশের মানুষকে শোষণের বিরোধীতা করেই পাটকলসমূহ জাতীয়করণের দাবি উত্থাপিত হয়েছিল। মুক্তিসংগ্রামের অঙ্গীকার হিসেবে ৭২ সালে ৭৭টি পাটকল রাষ্ট্রায়ত্ত করা হয়। ১৯৮২ সালে এরশাদ আমলে বিশ্ব ব্যাংক-আইএমএফ এর প্রেসক্রিপশন স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের নামে পাটকলসমূহ বেসরকারিকরণ শুরু হয়। ২০০১-২০০৬ সালে বিএনপি-জামায়াত সরকারের শিল্পমন্ত্রী রাজাকার নিজামীর হাত দিয়ে দেশের বৃহত্তম আদমজী পাটকল বন্ধ করে দেয়া হয়। মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার বর্তমান আওয়ামী সরকার অবশিষ্ট ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ পুরো প্রক্রিয়াটাই জাতির প্রতি বিশ্বাসঘাকতা। তিনি বলেন, সরকার লোকসানের কথা বলে পাটকলসমূহ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। লোকসানের জন্য শ্রমিকরা দায়ী নয়। দায়ী সরকারের ভুল নীতি, দুর্নীতি ও কর্মকর্তাদের লুটপাট। পাট ক্রয়, পাটপণ্য বহুমুখীকরণের ব্যর্থতা ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্য বিক্রির ব্যর্থতার দায় শ্রমিকদের উপর চাপিয়ে দেয়া যাবে না। তিনি বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ ৬০-৭০ বছরের পুরোনো যন্ত্রপাতির কারণে উৎপাদন ক্ষমতা কমেছে। এর দায়ও শ্রমিকদের নয়। আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মুনাফা করা সম্ভব। বামপন্থি এ রাজনীতিবিদ বলেন, সরকার ২৫ হাজার স্থায়ী পাট শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক করার জন্য ছয় হাজার কোটি টাকা বরাদ্দ দিতে চায়। কিন্তু মাত্র ১২০০ কোটি টাকা বিনিয়োগ করে কারখানাগুলোকে আধুনিকায়ন করতে আগ্রহী নয়। এ থেকে সরকারের দুরভিসন্ধি বোঝা যায়। এর আগেও পিপিপির মাধ্যমে বেসরকারিকরণ করা শিল্প কারখানাসমূহের পরিণতি সবাই জানে। অবশিষ্ট যে ২৫টি কারখানা বন্ধের সিদ্ধান্ত সরকার নিয়েছে তার পরিণতিও একই হবে।