ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

সিলেট বিভাগে করোনা আক্রান্ত ৫ হাজারের কাছাকাছি

প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ০৪:৫১ এএম

সিলেট বিভাগে করোনা আক্রান্ত ৫ হাজারের কাছাকাছি
সিলেটে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার (২ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, বৃহস্পতিবার ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, নতুন আক্রান্তদের সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলায় ১৭ জন, কানাইঘাট, গোয়াইনঘাট ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় চারজন করে এবং কোম্পানীগঞ্জ উপজেলার দুজন রয়েছেন। এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একজন, কমলগঞ্জের একজন, সুনামগঞ্জের ছাতক উপজেলার একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদিকে বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে সিলেট ও সুনামগঞ্জ জেলার ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ল্যাবে বৃহস্পতিবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৩০ জন ও সুনামগঞ্জের ২৫ জন রয়েছেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বাংলাদেশে ধরা পড়ে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনা ধরা পড়ে গত ৫ এপ্রিল। সবশেষ বৃহস্পতিবার সিলেটের ৬৪ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চার হাজার ৯৫০ জন। এর মধ্যে সিলেট জেলায় দুই হাজার ৬৮৯ জন, সুনামগঞ্জে এক হাজার ৩৯, হবিগঞ্জে ৭২২ এবং মৌলভীবাজারে ৫০০ জন। হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ১০১, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ৬৪ এবং মৌলভীবাজারে ১৩ জন। সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন এক হাজার ৪৮৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৫৬, সুনামগঞ্জে ৫২৮, হবিগঞ্জে ২৪৭ এবং মৌলভীবাজারে ২৫৬ জন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৭৯ জন। এরমধ্যে সিলেটে ৬২ জন, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে সাতজন এবং হবিগঞ্জে ছয়জন। এছাড়া এ বিভাগে ৮৩ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা পরিস্থিতি নিয়ে দেশের ২৫টি গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করে বৃহস্পতিবার নতুন প্রতিবেদনে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) জানায়, সিলেট বিভাগে এ পর্যন্ত ৮৩ জন মারা গেছেন।