ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

সিলেটে আক্রান্ত ৪ হাজারের কাছাকাছি : শেষ ২৪ ঘণ্টায় ৩ জনসহ প্রাণহানী ৬৩

প্রকাশিত: ২৬ জুন ২০২০, ০৪:৩২ পিএম

সিলেটে আক্রান্ত ৪ হাজারের কাছাকাছি : শেষ ২৪ ঘণ্টায় ৩ জনসহ প্রাণহানী ৬৩
সিলেট বিভাগের চার জেলা মিলে করোনা আক্রান্তের সংখ্যা এখন চার হাজারের কাছকাছি । আক্রান্তের সংখ্যায় অন্য জেলার তুলনায় অনেকাংশে বেশি সিলেট জেলায়। শুক্রবার (২৬ জুন) সাড়ে ১১ টায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত প্রতিবেদন থেকে জানা যায় সিলেট বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৯১০ জন, আর মৃত্যু ৬৩ জন। গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৩৭ শত ৬৩ জন। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। আর মৃত্যুর সংখ্যা ছিল ৬০ জন। ফলে এ সময়ে ৩ জনের মৃত্যু হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৩ জনের ২ জন সিলেট জেলার বাসিন্দা ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত প্রতিবেদন থেকে জানা যায় সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেটেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত ২০৯২ জন। আর মৃত্যুবরণ করেছেন ৪৪৮ জন। বিভাগের অপর জেলা সুনামগঞ্জে আক্রান্ত হয়েছেন ৯১০ জন। মৃত্যুবরণ করেছেন ৫ জন। এক সময়ের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত জেলা হবিগঞ্জে অতীতের তুলনায় করোনা আক্রান্তের সংখ্যা অনেক কম। বর্তমানে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫২২ জন। আর এ জেলায় নতুন একজনসহ প্রাণ হারিয়েছেন ৬ জন। করোনা আক্রান্তের দিক থেকে বিভাগের সবচেয়ে পিছিয়ে থাকা জেলা মৌলভীবাজারে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৬ জন। আর মৃত্যুবরণ করেছেন ৪ জন। এদিকে, আক্রান্ত আর আর মৃত্যু বাড়লেও প্রতিদিনই আক্রান্ত কেউ না কেউ সুস্থ হয়ে উঠছেন। সিলেট বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৭০ জন। যা গতকাল ছিল ৯৩৮ জন। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় মোট সুস্থ হয়েছেন ৩১০ জন, সুনামগঞ্জে ৩২২ জন, হবিগঞ্জে ১৮৮ জন, আর মৌলভীবাজারে ১৫০ জন সুস্থ হয়েছেন। ফলে শেষ ২৪ ঘণ্টায় অতীতের তুলনায় অনেকাংশে কম সংখ্যক সুস্থ হয়েছেন।