ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

গোলাপগঞ্জে দুধর্ষ ডাকাতি

প্রকাশিত: ১৭ জুন ২০২০, ০২:০৯ এএম

গোলাপগঞ্জে দুধর্ষ ডাকাতি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল গ্রামের  মিশ্র পাড়ায় দুধর্ষ ডাকাতি সংগটিত হয়েছে। ডাকাতদল দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণলঙ্কারসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ।
১৫ সোমবার জুন রাত ২টায় বাজারের বারনী পুকুর পাড় সংলগ্ন ব্যবসায়ী পাপ্পু দেব এর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকাদক্ষিণ বাজারের পাচু মিষ্টি ঘরের স্বত্বাধিকারী পাচু গোপাল দেব এর বারনী পুকুর পাড় সংলগ্ন বাড়িতে রাত ২টারদিকে  ৬/৭ জনের ডাকাতদল হানা দেয়। ডাকাতরা ঘরের সামনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে গৃহকর্তা পাচু দেব কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেঁধে ফেলে ।
তাকে সহায়তা করতে ছেলে পাপ্পু দেব এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করে হাত মুখ বেঁধে ফেলে। বাড়ির অন্য সদস্যদেরও অস্ত্রের মুখে বেঁধে সবাইকে বাথরুমে আটকে রাখে। পরে ঘরের আলমারী-ওয়ারড্রব ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকা, ৬ ভরি স্বর্ণ, ২ টি মোবাইল সেটসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (১৬ জুন) সকালে ডাকাতির সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই আশিস কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।  গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘঠটনাস্থল পরিদর্শন করেছি ।