দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি ও তাঁর স্ত্রী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।গতকাল ১৪ জুন রোববার করোনাভাইরাস পরীক্ষায় তাদের দুজনের ফলই পজিটিভ এসেছে।
১৫ জুন সোমবার মুস্তাফিজ শফি নিজে এক বার্তায় এ তথ্য জানান।
মুস্তাফিজ শফি বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি এবং আমার স্ত্রী দুজনেই করোনা পজিটিভ হয়েছি। আমাদের অবস্থা খুব একটা খারাপ না। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা চলছে। এ ছাড়া একদল বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। আমাদের জন্য দোয়া করবেন।’
সমকালের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক জানান, বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন মুস্তাফিজ শফি ও তাঁর স্ত্রী।
এর আগে সমকালের নগর সম্পাদক ও সাংবাদিক নেতা শাহেদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
-
একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা
-
ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর
-
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা
-
সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?
-
মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ