সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছেন। পাশাপাশি সুস্থ হয়েছেন ৭ জন রোগী ।
১৩ জুন শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. শাহিনুর ইসলাম শাহিন জানান, করোনা শনাক্ত হওয়া এই ৬ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ তাদের রিপোর্ট পজেটিভ এসেছে ।
আক্রান্তরা হলেন ২৯বছর বয়সী একজন গোলাপগঞ্জ কৃষি ব্যাংক শাখায় কর্মরত ও আরেকজন গোলাপগঞ্জ সোনালী ব্যাংক শাখায় কর্মরত কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স, লক্ষনাবন্দ ইউপির মুকিতলা (কৈলাশ) গ্রামের ৩২বছরের একজন মহিলা রয়েছেন। এছাড়াও ২০বছর বয়সী একজন মহিলা ও পৌর এলাকার ইয়াগুল গ্রামের একজন রয়েছেন।
এদিকে এনিয়ে গোলাপগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮০জন, ১৩ জুন সুস্থ হয়েছেন ৭জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৮ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ২ জন।
-
একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা
-
ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর
-
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা
-
সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?
-
মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ