ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সর্বশেষ
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ঠেকাতে দেশে আবার সেনা মোতায়েন গোলের চূড়ায় মেসি, ক্লোসার বললেন : ‘মেসি সর্বকালের সেরা’ আলোচিত মহিষ 'ডোনাল্ড ট্রাম্প' — গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগের ঘোষণা দিলেন বাবা দিবসে আবেগঘন স্ট্যাটাস দিলেন অভিনেতা তাওশিফ মাহবুব মাজারে কড়াকড়ির পরই প্রত্যাহার সিলেট ডিসি সারওয়ার আলম, প্রবাসী অঙ্গনে প্রতিক্রিয়া পদত্যাগ করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী? লন্ডনে হাসনা‌ত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা, জবাব দিলেন থানায় হাজির হয়ে কাগজের বিআরপি কার্ডের মেয়াদ বাড়াল যুক্তরাজ্য, ই-ভিসার নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান

গোলাপগঞ্জে একের পর এক জনপ্রতিনিধি করোনা ভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ১১ জুন ২০২০, ০৩:৩০ এএম

গোলাপগঞ্জে একের পর এক জনপ্রতিনিধি করোনা ভাইরাসে আক্রান্ত
গোলাপগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে উপজেলার বিভিন্ন জন প্রতিনিধিদের আক্রান্ত হওয়ায় ভাবিয়ে তুলেছে সূধীজন সহ সর্বস্তরের জনসাধারণ কে এমনটিই জানালেন অনেকেই। ইতিমধ্যে গোলাপগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলার রুহিন আহমদ খাঁন আক্রান্ত হয়েছিলেন, যদিও তিনি এখন সুস্থ। পরবর্তীতে উপজেলার বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ কামাল আক্রান্ত হন। ১০ জুন পৌরসভার ০৪ নং ওয়ার্ড কাউন্সিলার এম ফজলুল আলম ও ছেলে শিয়াব আলম সহ আক্রান্ত হন। এনিয়ে সাধারণ জনমনে আতঙ্ক দেখা দিয়েছে বলে পৌর এলাকার বিভিন্ন জনের সাথে কথা হলে তারা জানান। গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন মাহমুদ বলেন, আমাদের জনপ্রতিনিধিরা এতো সচেতন থাকার পরেও যদি উনারা আক্রান্ত হন তাহলে আমাদের সাধারণ মানুষের অবস্থা কি হবে। তিনি অভিযোগ করে বলেন, গোলাপগঞ্জ বাজারে মানুষজন যেভাবে চলাফেরা করছে তাতে বুঝাযায় করোনা ভাইরাস কোন রোগ-ই না। কথা হয় বাজার করতে আসা রানাপিং এলাকার কাদির মিয়ার সাথে। তিনি বলেন, ভাই বাজারে এসে শোনলাম মেম্বারের (কাউন্সিলার) ভাইরাস হইছে ( ডর লাগের) ভয় লাগের আমরার কি অবস্থা (অইব) হবে। পৌর এলাকার সৈয়দ মাসুদ আহমদ বলেন, আমাদের গোলাপগঞ্জবাসীকে আরো অনেক সচেতন হতে হবে এবং সুসীল সমাজের সবাইকে যার যার অবস্থান থেকে পাড়া- প্রতিবেশিকে এই করোনা ভাইরাসের কুফল কত মারাত্বক হতে পারে তা সাধারণ মানুষকে বুঝাতে হবে, না হলে আমরা কেউই বাঁচতে পারবনা। এভাবে কথা হয় আরো বিভিন্নজনের সাথে তারা সবাই বলেন, আবারো বিশেষ করে গোলাপগঞ্জে লকডাউন দেওয়া অত্যান্ত জরুরী হয়ে পড়েছে। গোলাপগঞ্জ বাজারে মানুষের অবাদ চলাচলের উপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারী করা প্রয়োজন। বিশেষ করে অপ্রয়োজনে যারা ঘোরাফেরা করে এবং মাস্ক পরে না ও জটলা বেঁধে থাকে, তাদেরকে শাস্তির আওতায় আনলে এই ভাইরাসের বিস্তার অনেকটা কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এবং আক্রান্তদের সেবা দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স এবং বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার- ডা. মো. শাহীনূর ইসলাম, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. শাহনেওয়াজ- সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। ইতিমধ্যে গোলাপগঞ্জে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৭৩ জন। মোট সুস্থ হয়েছেন ২৮ জন ও মৃত্যুবরণ করেছেন ১জন। ১০ জুনগোলাপগঞ্জে কাউন্সিলরসহ নতুন করে আরো ১৩ জন করোনা রোগী শনাক্ত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেন। ডা. শাহিনুর ইসলাম শাহিন জানান, করোনা শনাক্ত হওয়া এই ১৩ জনের নমুনা সংগ্রহ করে কয়েকদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল । আজ তাদের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এম ফজলুল আলম ও তার ছেলে শিহাব আলম, পৌরসভার লুকমান টাওয়ারের রুবি বেগম, কদমতলী এলাকার এনামুল হক ও গোলাপগঞ্জ সোনালী ব্যাংক শাখায় কর্মরত এরশাদ মিয়া। আক্রান্ত আরো তিনজন মহিলা বাঘা ইউপি’র নুলিয়া গ্রামের রাহেলা,রেজিয়া, রুমি। আক্রান্ত অপর দুইজন লক্ষনাবন্দ ইউপি’র আলী মিয়া, মুকিতলার গ্রামের ফরিদা ইয়াছমিন। আক্রান্ত অন্য তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আনা মিয়া,শেফালীও খালেদা। আক্রান্তদের বাড়িগুলা লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্সে আসা সবার নমুনা সংগ্রহ করা হবে। এভাবে দিনের পর দিন গোলাপগঞ্জে করোনা রুগীর সংখ্যা বেড়েই চলেছে। এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ না নিলে মহামারী আকার ধারন করবে বলে জানান, ঢাকাদক্ষিন এলাকার তরুন সমাজ সেবক ছাত্রলীগ নেতা হোসেন আহমদ।