ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

ঢাকায় পৌঁছেছে চীনা মেডিকেল দল

প্রকাশিত: ০৮ জুন ২০২০, ০৭:০২ পিএম

ঢাকায় পৌঁছেছে চীনা মেডিকেল দল
চীন থেকে আসা মেডিকেল টিমকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিনমিংসহ দুই দেশের কর্মকর্তারা। ১০ সদস্যের এ মেডিকেল টিমের সদস্যরা ১৪ দিন বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় নিজেদের অভিজ্ঞতা থেকে করোনা মোকবিলায় বাংলাদেশ কিভাবে কাজ করতে পারে, এ বিষয়ে তারা বিশেষজ্ঞ মতামত দেবেন। ঢাকায় চীনা মেডিকেল দলে যা থাকছে: বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত এই চীনা মেডিকেল দল আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশে এসেছেন। চীনা মেডিকেল দল বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে। এ সময় তারা করোনা আক্রান্ত রোগী পরিদর্শন করবেন এবং মনোনিত হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার ও পরীক্ষাকরণ কেন্দ্রগুলোতে কাজ করবেন। এমনকি করোনা মহামারি নিয়ে আলোচনা করবেন ও নিয়ন্ত্রণ এবং চিকিৎসার জন্য নির্দেশনা এবং প্রযুক্তিগত পরামর্শ দেবেন বলেও জানা গেছে। চীনা মেডিকেল দল দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের ও হাইনান প্রদেশের ১০ অভিজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত। এর আগে, ২০ মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেন। দুই বন্ধুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনায় করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছিলেন শি জিনপিং। বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই চীনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে।