ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

এক দিনে ২২৭ কর্মকর্তাকে চাকুরিচ্যুত করল প্রাইম লাইফ ইন্সুরেন্স কোম্পানি

প্রকাশিত: ০৩ জুন ২০২০, ০৮:১৯ পিএম

এক দিনে ২২৭ কর্মকর্তাকে চাকুরিচ্যুত করল প্রাইম লাইফ ইন্সুরেন্স কোম্পানি
করোনা মহামারীর এই ক্রান্তিলগ্নে কোনো কারণ না দেখিয়ে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড সারাদেশ থেকে একই সাথে ২২৭ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে। করোনার বন্ধ শেষে অফিস খোলার পর পরই ১ জুন থেকে কর্মকর্ত-কর্মচারীদের হাতে চাকুরিচ্যুতির পত্র ধরিয়ে দেওয়া হয়েছে।ঢাকার প্রধান কার্যালয়, চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়সহ সারাদেশের বিভিন্ন শাখা অফিস থেকে এসব কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে বলে কর্তৃপক্ষও তা স্বীকার করেছে। প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) কাজী আবুল মনজুর ২২৭ জন কর্মকর্তা কর্মচারীকে একই সাথে চাকরিচ্যুত করার সত্যতা স্বীকার করে বলেন, ‘‘কোম্পানির স্বার্থে অতিরিক্ত জনবল ছাঁটাই করা হচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যে এতজন কর্মীকে একই সাথে কেন চাকরিচ্যুত করা হলো এমন প্রশ্নের উত্তরে এই কর্মকর্তা জানান এটি একটি চলমান প্রক্রিয়া। করোনা পরিস্থিতির আগে থেকেই ছাঁটাই কার্যক্রম চলছিল। ‘করোনায় বন্ধের কারণে অনেককে চিঠি দেওয়া যায়নি।বন্ধ শেষে অফিস খোলার পর সবাইকে চিঠি দেওয়া হয়েছে।যদিও চাকরিচ্যুত কর্মীদের টার্মিনেশন লেটারে চাকরিচ্যুতির কোনো কারণ উল্লেখ করা হয়নি।” একই প্রতিষ্ঠানের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন বলেন, ‘সারাদেশ থেকেই ২২৭ জন কর্মীকে টার্মিনেট করা হয়েছে। চট্টগ্রাম থেকেও একাধিক কর্মী ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন।’ তবে আকস্মিকভাবে কী কারণে এতোগুলো কর্মীকে চাকরিচ্যুত করা হলো সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে হঠাৎ করেই চাকরি হারানো প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের একাধিক কর্মকর্তা কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘আমরা অনেকেই প্রতিষ্ঠানের শুরু থেকেই ১৫/২০ বছর ধরে এই প্রতিষ্ঠানে কাজ করে আসছি। হঠাৎ করেই গত সোমবার (১ জুন) আমাদের হাতে চাকরিচ্যুতির পত্র ধরিয়ে দেওয়া হয়েছে। পুরো চাকরি জীবনে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেলেও বিনাকারণে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের। ‘দেশের করোনা মহামারী পরিস্থিতির মধ্যে আকস্মিকভাবে চাকরি হারানো এসব কর্মকর্তা-কর্মচারী এখন পরিবার পরিজন নিয়ে চরম অসহায় অবস্থার মধ্যে পতিত হয়েছেন।অনেককে এমন বয়সে চাকরিচ্যুত করা হয়েছে যাদের আর কোথাও দ্বিতীয় কোনো চাকরি পাওয়ারও সুযোগ নেই।” প্রাইম লাইফ ইসলামী ইন্সুরেন্স কোম্পানির এমন অমানবিক নিষ্ঠুর সিদ্ধান্তে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন চাকরি হারানো কর্মীরা।