মঙ্গলবার (২জুন) থেকে আকামা নবায়ন শুরু করেছে লেবানন সাধারণ সুরক্ষা অধিদপ্তর (জেনারেল সিকিউরিটি)। করোনা ভাইরাসের প্রাদূরভাবের কারনে সাধারণ সুরক্ষা অধিদপ্তর এর কার্যক্রম বন্ধ থাকায় যে সকল আকামাধারী প্রবাসীরা আকামা নবায়ন করতে পারেনি, জুন মাস জুড়ে কোন রকম জরিমানা ছাড়াই তারা আকামা নবায়ণ করতে পারবে।১জুন সোমবার লেবানন সাধারণ সুরক্ষা অধিদপ্তর (জেনারেল সিকিউরিটি) এ সম্পর্কিত এক বিবৃতি জারি করেছে।
বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে যে সকল প্রবাসীরা আকামা নবায়ণ করতে পারেনি, লেবানন সরকারের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী গত ১১ মার্চ থেকে যাদের আকামার মেয়াদ উত্তীর্ণ হয়েছে কোন রকম জরিমানা ছাড়াই তারা আকামা নবায়ণ করতে পারবে। ২জুন থেকে ৩০জুন পর্যন্ত এই সুযোগ থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।লেবানন সাধারণ সুরক্ষা অধিদপ্তর (জেনারেল সিকিউরিটি) থেকে এই সময়ের মধ্যে সকলকে আকামা নবায়নের জন্য জমা দিতে বলা হয়েছে
-
একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা
-
ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর
-
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা
-
সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ?
-
মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ