ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

নিজ খরছে দেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের তালিকা করা হবে

প্রকাশিত: ০২ জুন ২০২০, ০৫:৩১ এএম

নিজ খরছে দেশে যেতে ইচ্ছুক প্রবাসীদের তালিকা করা হবে
নিজ খরচে দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের তালিকা করতে দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। দীর্ঘদিন বন্ধের পর রবিবার (৩১-মে) অফিস খোলার প্রথম দিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রবাস থেকে নিজ খরচে দেশে ফেরত আসতে ইচ্ছুক এমন প্রবাসীদের তালিকা করতে দূতাবাস গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন, যারা যারা নিজ খরচে দেশে ফিরে আসতে চায়, তারা যে যেই দেশে আছে, সেই দেশের দূতাবাসে যেয়ে তাদেকেরেজিস্ট্রেশনকরতে হবে । যখন একটা আসার মত সংখ্যা হয়ে যাবে, তখন আমরা নেক্সট স্টেপে যাবো এবং ফ্লাইটের ব্যবস্থা করবো। একপর্যায়ে মন্ত্রী বলেন, বিষয়টি শুধুমাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপর নির্ভর করেনা, প্রবাসীদের ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর অনেকটা নির্ভর করে। এরপরেও প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাপ করে প্রবাসীদের কিভাবে দ্রুত দেশে ফেরত আনা যায়, সেজন্য একটা সার্কুলার দেওয়া হবে এবং তা প্রতিটি দূতাবাসের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজের মাধ্যমে জানানো হবে। এসময় মন্ত্রী আরও বলেন, তাদের (প্রবাসীদের) ফেরত আনতে দেশে অনেক এয়ারলাইন্স আছে। ওমানের মাস্কাট, কুয়েত, দুবাই এইসব দেশ থেকে প্রবাসীদের ফেরত আনতে আমাদের বাংলাদেশী মালিকানাধীন বিভিন্ন বিমান পরিবহন কোম্পানির মাধ্যমেই ফ্লাইটের ব্যাপারে আমারা আলাপ করে নিশ্চিত করব । যারা ফেরত আসতে চান, তাদের অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে। যেসকল প্রবাসী দেশ থেকে বৈধভাবে বিদেশ যাওয়ার পর নানা কারণে অবৈধ হয়েছেন, দেশে ফেরত আসার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন বলে জনিয়েছেন মন্ত্রী।