ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

করোনা থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান পরিবেশমন্ত্রীর

প্রকাশিত: ০২ জুন ২০২০, ০৪:৪৮ এএম

করোনা থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান পরিবেশমন্ত্রীর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, করোনা সংক্রমণমুক্ত থাকতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের ফলমূল ও ঔষধ গ্রহণ করতে হবে। জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। সোমবার (১ জুন) রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২৩৪ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিভিন্ন ধরনের ফল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় মুক্তিযোদ্ধাদের খোঁজ-খবর রাখেন এবং তাদের শুভেচ্ছা কামনা করেন। তিনি আপনাদের প্রতি তার শুভেচ্ছার নিদর্শন হিসেবে এই উপহার সামগ্রী পাঠিয়েছেন। মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের পাশাপাশি করোনাকালীন কর্মহীন অসহায় মানুষের মাঝে নগদ টাকা, চাল, ডাল, আলু, তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পৌঁছে দেয়ার সরকারি মানবিক কার্যক্রম চলমান থাকবে। সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন জনগণের পাশে আছে। বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান এবং বড়লেখা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ প্রমুখ উপস্থিত উপজেলার জীবিত মুক্তিযোদ্ধাদের মাঝে লিচু, কলা, আনারস ও আমসহ বিভিন্ন ধরনের ফল প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করেন।