ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ইতালিতে দলবদ্ধ হেনস্তায় কঠোর সাজা ও পারমিট বাতিলের বিধান বাঁধনকাণ্ডে জেনেভার প্রসঙ্গ টানলেন আসিফ নজরুল, হামলাকারীদের হুঁশিয়ারি অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, হামলায় জড়িতদের পরিচয় প্রকাশ সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের

ছোটপর্দার জনপ্রিয় তারকা অপূর্বের আবারো বিবাহ বিচ্ছেদ

প্রকাশিত: ১৭ মে ২০২০, ০৯:১৬ পিএম

ছোটপর্দার জনপ্রিয় তারকা অপূর্বের আবারো বিবাহ বিচ্ছেদ
আবারো ভেঙে গেলো ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সংসার। স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বনিবনা না হওয়ায় ২য় বিয়ের ৯ বছরের মাথায় তাদের দাম্পত্যজীবনের বিচ্ছেদ ঘটে। রবিবার (১৭ মে) বিকেলে সংসার ভাঙার খবরটি নিজের ফেইসবুকে স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন অপূর্বের দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতি।ডিভোর্স বিষয়ে বিস্তারিত কিছু না বললেও তিনি স্বীকার করেন অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে,এটা সত্য।’ তবে কী কারণে ডিভোর্স হলো, কবে ডিভোর্স হলো তা নিয়ে কিছুই বলেননি নাজিয়া হাসান অদিতি।তার ভাষ্য ছিল এমন, ‘অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়েছে মানুষের এটা জানা দরকার তাই জানালাম। এর বেশি কিছুই বলতে চাইনা। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক।’ অপূর্ব-অদিতির দাম্পত্যজীবনে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। সন্তান কার কাছে থাকবে এ বিষয়েও তিনি কিছু বলেননি। তবে তাদের একটি ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, চলতি বছরের প্রথমদিকে নাজিয়ার সঙ্গে অপূর্বর বিচ্ছেদ ঘটে। নাজিয়া হাসান অদিতি তার নিজস্ব ফেসবুকে বিষয়টি জানানোর পর রিলেশনশিপ স্ট্যাটাসেও দেখা গেছে তিনি ‘ডিভোর্সড’ উল্লেখ করেছেন। এমনকি একটি স্ট্যাটাসে সবার উদ্দেশে তিনি লিখেন, ‘‘আমাকে ‘ভাবী’ ডাকা বন্ধ করুন সবাই!’’ ডিভোর্সের বিষয়ে অপূর্বর কাছ থেকে কোনো কিছুই জানা যায়নি। এরআগে ২০১০ সালের ১৯ আগস্ট মাসে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। উল্লেখ্য কয়েকটি নাটকে বাবার সাথে অভিনয় করে ব্যাপক জনপ্রিয় তাদের একমাত্র শিশুপুত্র আয়াশ।