ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৫ ভাদ্র ১৪৩৩, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৪ পিএম

নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান গত ২৬ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরীর পরিচালনায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ ও বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কাউন্সিলর ও টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আয়াছ মিয়া, সংগঠনের সাবেক উপদেষ্টা সদস্য রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরী, রাজনীতিবিদ আ স ম মিছবাহ, প্রবাসী বালাগঞ্জ উপজেলা সমিতির চেয়ারপার্সন শফিক উল্লাহ মিছলু, নারী নেত্রী মেহের নিগার চৌধুরী, মোঃ গোলাম কিবরিয়া, মনির আহমদ । সভায় বক্তারা নিরাপদ সড়ক চাই এর কার্যক্রমের ভুয়াসী প্রশংসা করেন এবং নিরাপদ সড়ক চাই সংগঠন কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন । সড়ক আইন তৈরি করার জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । প্রধান বক্তা ইলিয়াস কাঞ্চন বলেন, জনগণের ভালোবাসা ও সর্বাত্মক সহযোগিতার ফলে নিরাপদ সড়ক চাই আজ একটা ভালো অবস্থানে এসে পৌঁছেছে । তিনি বলেন, আমাদের দাবির প্রেক্ষিতে সরকার আজ সড়ক আইন প্রণয়ন করেছেন । এবং সেটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার কারণে । সেই আইনের বাস্তবায়ন যাতে দ্রুত কার্যকর করা হয় সেই লক্ষ্যে সবাইকে একসাথে কাজ আহ্বান জানান তিনি। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক আশিক বক্স। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, রাজনীতিবিদ কমিউনিটি নেতা ইসলাম উদ্দিন, আব্দুস সালাম, সিজিল মিয়া, মাহমুদ আলী, হাসান চৌধুরী, আনসার মিয়া, সোহেল আহমদ, শিপলু আহমেদ, শাহ মোহাম্মদ আলী, আশিক বক্স, তোফায়েল আহমদ,তায়েফ সরোয়ার,মুহিবুর রহমান,মিসবা বিএস চৌধুরী, আব্দুর রহিম, হাসান চৌধুরী, মোহাম্মদ আলী শেখ, সেলিনা আক্তার জোসনা, হাফছা বেগম, নুরুল হক ও মোহামমদ মুজিব হুসেন প্রমুখ । নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে উপস্থিত সবার সাথে পরিচয় করিয়ে দেন । সভা শেষে উপস্থিত সবাই নৈশভোজে অংশ নেন ।