ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ

স্পেনের পর্যটন মেলায় এবারও অংশগ্রহণ করছেনা বাংলাদেশ

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০, ১০:০৮ পিএম

স্পেনের পর্যটন মেলায় এবারও অংশগ্রহণ করছেনা বাংলাদেশ
আন্তর্জাতিক ট্যুরিজম সেক্টরে ‘গ্লোবাল মিটিং পয়েন্ট’ হিসেবে খ্যাত ‘ফিতুর’-এ এবছর অংশগ্রহণ করছে না বাংলাদেশ। স্পেনের রাজধানী ‘ফেরিয়া দে মাদ্রিদ’ আন্তর্জাতিক ভেন্যুতে ২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘ফিতুর’ নামে আন্তর্জাতিক পর্যটন মেলার ৪০তম আসর। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। ১৯৮০ সাল থেকে প্রতিবছর স্পেনের মাদ্রিদে ‘ফিতুর’ অনুষ্ঠিত হলেও বাংলাদেশ মাত্র চারবার এ মেলায় অংশগ্রহণ করে। বিশ্বের বিভিন্ন দেশের লক্ষাধিক দর্শনার্থীর কাছে নিজেদের দেশের পর্যটন শিল্পকে পরিচয় কিংবা পৌঁছে দেয়ার সুযোগ নিতে প্রতিবছরই ‘ফিতুর’ এ অংশগ্রহণ করে শতাধিক দেশের পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ‘ফিতুর ২০২০’-এ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, ভারত এর পাশাপাশি দক্ষিণ এশিয়া থেকে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ অংশগ্রহণ করছে। স্পেনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ২০১৮ সালে শেষবার ‘ফিতুর’-এ অংশগ্রহণ করে বাংলাদেশ। ২০১৯ সালে পর্যটন মেলা ‘ফিতুর’-এ ১৬৫টি দেশ/রিজিওনের ১০ হাজার ৪৮৭টি কোম্পানির ১ লাখ ৪২ হাজার ৬৪২ জন অংশগ্রহণকারীর পাশাপাশি ১ লাখ ১০ হাজার ৮৪৮জন সাধারণ দর্শনার্থী উপস্থিত ছিলেন। এবারের মেলায়ও আশাব্যাঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে বলে ‘ফিতুর’ তাদের ওয়েবসাইটে জানিয়েছে। ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বের ১৬০টি দেশের পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ১১ হাজার প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ট্যুর অপারেটর, পর্যটনবিষয়ক গবেষক, সাংবাদিক ও দর্শনার্থীর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে যাবে বলে ফিতুর এর ওয়েবসাইট থেকে জানা গেছে। উল্লেখ্য যে, আন্তর্জাতিক এ পর্যটন মেলা ‘ফিতুর’-এ বাংলাদেশ ২০১২, ২০১৩, ২০১৪ এবং ২০১৮ সালে অংশগ্রহণ করেছিল। পর্যটন শিল্পে বিশ্বব্যাপী ‘ফিতুর’ এর গুরুত্ব থাকলেও এ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ অনিয়মিত। এ প্রসঙ্গে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ বলেন, আমি দূতাবাসে নতুন এসেছি। এবছর আর সম্ভব হবে না। তবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে আগামী ২০২১ সালের ‘ফিতুর’-এ যাতে বাংলাদেশ অংশগ্রহণ করে, সে চেষ্টা আমরা করবো। মাদ্রিদের এ আন্তর্জাতিক পর্যটন মেলায় প্রতি বছর বাংলাদেশের অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্পেন প্রবাসী বাংলাদেশিরাও। স্পেন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বনি হায়দার মান্না বলেন, বিশ্বের বিভিন্ন দেশ পর্যটন খাতকে কাজে লাগিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করছে। বাংলাদেশ পর্যটন শিল্পে অমিত সম্ভাবনাময় দেশ এবং পর্যটকদের আকৃষ্ট করতে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোই যথেষ্ট। এগুলো ‘ফিতুর’ এর মতো আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করে দর্শনার্থীদের কাছে তুলে ধরলে আমাদের দেশে পর্যটকরা ভিড় জমাবেন। ব্যবসায়ী নজরুল ইসলাম নাজু বলেন, যেহেতু মাদ্রিদে বিশ্ব পর্যটন সংস্থার প্রধান অফিস অবস্থিত। সেহেতু নিয়মিত ‘ফিতুর’ এ অংশগ্রহণ করলে বাংলাদেশের সাথে বিশ্ব পর্যটন সংস্থাটির সুসম্পর্ক যেমন সৃষ্টি হবে, তেমনি বাংলাদেশকে হাজার হাজার ভ্রমণ পিপাসুদের কাছে তুলে ধরা যাবে সহজে।